বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
চারিদিকে সাজ সাজ রব, শুরু হয়ে গেছে ক্ষণগণনা। আর মাত্র কয়েকটা দিন, তার পরই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞের। ঠিক এই আবহেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এসে পা রেখেছে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে। এখানেই বিশ্বকাপের জন্য নিজেদের মূল আস্তানা বা বেস ক্যাম্প গড়বে তারা। এবারের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের গ্রুপটি হলো ‘জে’। যেখানে তাদের সঙ্গে লড়বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার সঙ্গে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি আর রদ্রিগো ডি পল অবশ্য পুরো দলের সঙ্গে আসেননি, তাঁরা এসেছেন আলাদা একটি চার্টার্ড জেটে। তবে স্কোয়াডের বাকি ফুটবলাররা এসেছেন দেশের সরকারি

বিমান সংস্থা ‘অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস’-এর একটি বিশেষ ফ্লাইটে। আর্জেন্টিনার এজিজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫,৫০০ মাইলেরও বেশি পথ উড়ে গতকাল মিসৌরিতে এসে পৌঁছায় ফ্লাইটটি। ফ্লাইটটির নম্বর রাখা হয়েছিল চমৎকার এক আবেগকে জড়িয়ে—১৯৭৮। ঠিক যে বছর আর্জেন্টিনা প্রথমবার ছুঁয়ে দেখেছিল বিশ্বকাপ ট্রফি। মেসি সেই বিমানে না থাকলেও, পুরো বিমানজুড়ে জড়িয়ে ছিল তাঁরই নাম। বিমানের লেজের দিকে জাতীয় দলের চিরচেনা নীল-সাদা স্ট্রাইপের সঙ্গে জ্বলজ্বল করছিল মেসির সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর বিমানের দরজার পাশে বসানো তিনটি সোনালী তারা মনে করিয়ে দিচ্ছিল আর্জেন্টিনার ঘরে থাকা তিনটি বিশ্বকাপ জয়ের গৌরবময় ইতিহাস। ক্যানসাস সিটি এলাকায় যে চারটি দল বিশ্বকাপের বেস ক্যাম্প বানাচ্ছে, তার মধ্যে আর্জেন্টিনাই প্রথম এসে পৌঁছাল। বাকি

তিন দল—নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া চলতি সপ্তাহের শেষের দিকে এসে পৌঁছাবে। তারা থাকবে কাছের লরেন্স শহরের ক্যানসাস ইউনিভার্সিটিতে। ক্যানসাস সিটি ডাউনটাউনের কাছে ‘অরিজিন হোটেল’-এ আস্তানা গাড়ছেন মেসি ও তাঁর দল। খবর চাউর হয়েছে, দল আসার আগেই হোটেলের চারপাশ কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। হোটেলের ভেতরের পরিবেশটা দেখে মনে হবে যেন আস্ত একটা আর্জেন্টিনা! চারিদিকে শুধু আলবিসেলেস্তেদের পোস্টার, সাইন আর দলের বড় বড় তারকাদের সব বিশাল ছবি দিয়ে সাজানো হয়েছে পুরো ভবনটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট