বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ June, ২০২৬

বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ June, ২০২৬ |
ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর যত ঘনিয়ে আসছে, ফুটবল বিশ্বের চোখ এখন তরুণ তুর্কিদের দিকে। মাঠ মাতাতে প্রস্তুত অনুর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের নিয়ে বিশেষ ধারাবাহিক আয়োজন করছে ফিফা। এই প্রতিবেদনের মূল আকর্ষণ স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। এক নজরে লামিন ইয়ামাল জন্মদিন: ১৩ জুলাই ২০০৭ দল: স্পেন ও এফসি বার্সেলোনা আন্তর্জাতিক অভিষেক: ৮ সেপ্টেম্বর ২০২৩, প্রতিপক্ষ জর্জিয়া (মাত্র ১৬ বছর বয়সে) পজিশন: রাইট উইঙ্গার খেলার ধরন ও দক্ষতা: নিখুঁত পাসিং, চমৎকার ড্রিবলিং, খেলার গতি বোঝার দারুণ ক্ষমতা, মাঠে নেতৃত্ব দেওয়ার গুণ এবং অ্যাসিস্ট ও গোল করায় অনন্য পারদর্শিতা। কেন এবারের বিশ্বকাপে আলো ছড়াবেন ইয়ামাল? লামিন ইয়ামাল এখন আর কেবল ‘উদীয়মান প্রতিভা’র তালিকায় সীমাবদ্ধ নেই, বরং বার্সেলোনা

এবং স্পেন ফুটবল দলের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছেন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই আসন্ন বিশ্বকাপে মাঠে নামবেন এই তরুণ উইঙ্গার। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের আক্রমণভাগের অন্যতম মূল ভরসা তিনি। ইয়ামালের এই উত্থান রূপকথার মতো। ২০২৫ সালের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ভাঙছেন একের পর এক রেকর্ড। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়া এই ফুটবলার ক্লাব ও লা লিগার ইতিহাসের কনিষ্ঠতম গোলদাতা। একই সঙ্গে স্পেনের জাতীয় দলের ইতিহাসেও সবচেয়ে কম বয়সে অভিষেক ও গোল করার কীর্তি তার। গত ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা

রেখেছিলেন তিনি, তাও নিজের ১৭তম জন্মদিনের ঠিক আগের দিন। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার দুর্দান্ত দূরপাল্লার গোলটি তাকে ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা এনে দেয়। টুর্নামেন্টে চারটি অ্যাসিস্ট করে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি। বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার এখনো ১৯ বছরে পা দেননি। এর মধ্যেই স্পেনের হয়ে ২৫টি ম্যাচ খেলে ফেলেছেন, বার্সেলোনার জার্সিতে খেলেছেন ১৫০টিরও বেশি ম্যাচ এবং জিতেছেন তিনটি লা লিগা শিরোপা। এবার তার লক্ষ্য ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নতুন ইতিহাস গড়া। ইয়ামালকে নিয়ে ফুটবল বিশ্বের গুণীজনরা যা বলছেন: ‘নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে কাউকে বেছে নিতে হলে আমি লামিনকেই রাখব। এই বয়সে সে যা

করে দেখিয়েছে এবং সামনে তার যে সম্ভাবনা রয়েছে, তা এক কথায় অসাধারণ।’ — লিওনেল মেসি, আর্জেন্টিনার অধিনায়ক ও সাবেক বার্সেলোনা তারকা ‘সে স্পেশাল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জিনিয়াস হওয়ার সব গুণ তার আছে। ১৫-১৬ বছর বয়সেই সে পেশাদার ফুটবলারদের অনায়াসে ড্রিবল করত। এমন কিছু ম্যাজিক সে দেখাত, যা কেবল মেসি বা নেইমারদের মতো তারকাদের থেকেই আশা করা যায়।’ — জাভি হার্নান্দেজ, সাবেক বার্সেলোনা কোচ (যার অধীনে ইয়ামালের অভিষেক হয়েছিল) ‘তার বয়স মাত্র ১৮ বছর, কিন্তু এখনই সে একজন অবিশ্বাস্য ফুটবলার। সে একদিন ফুটবল বিশ্বের অন্যতম সেরা, হয়তো সর্বকালের সেরাদের একজন হবে।’ — হানসি ফ্লিক, বার্সেলোনা কোচ ‘সময়ের সাথে সাথে বোঝা যায় কারা ভালো

খেলোয়াড় আর কারা স্পেশাল। লামিন দ্বিতীয় ক্যাটাগরির। এটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। ২৪-২৫ বছরের একজন পরিপক্ক ফুটবলারের মতো সে খেলে। অসাধারণ এক প্রতিভা।’ — লুইস দে লা ফুয়েন্তে, স্পেন দলের প্রধান কোচ ‘সে এক দুর্দান্ত খেলোয়াড়, যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’ — পাউ কুবারসি, বার্সেলোনা ও স্পেনে ইয়ামালের সতীর্থ ‘আমি যখন ১৫ বছর বয়সে তাকে প্রথম অনুশীলনে দেখি, অবাক হয়ে গিয়েছিলাম। জীবনে অনেক প্রতিভাবান তরুণ দেখেছি, কিন্তু ওকে দেখে প্রথমবার মনে হয়েছিল— এত কম বয়সে এই স্তরে খেলা কীভাবে সম্ভব! সে যা করছে তা সত্যিই অবিশ্বাস্য।’ — রবার্ট লেভানডফস্কি, বার্সেলোনা সতীর্থ ‘অনন্য একজন ফুটবলার হয়ে ওঠার সব ক্ষমতাই তার আছে। তার প্রতিভা

অফুরন্ত।’ — আন্দ্রেস ইনিয়েস্তা, সাবেক স্পেন ও বার্সেলোনা মিডফিল্ডার ‘২৪ বা ২৫ বছরের আগে ফুটবলারদের মধ্যে এমন পরিপক্কতা সাধারণত দেখা যায় না। অনেক সময় এমন প্রতিভাবান খেলোয়াড়েরা বল পেলেই অতি-উত্তেজনা দেখায়, যেমন বাস্কেটবলে স্টিফেন কারি বল পেলেই থ্রি-পয়েন্টার শট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লামিনের সবচেয়ে বড় গুণ হলো, সে খেলাটা খুব ভালো বোঝে।’ — পেপ গুয়ার্দিওলা, সাবেক বার্সেলোনা কোচ ‘সে এক বিস্ময়কর ফুটবলার। এমন প্রতিভা ৫০ বছরে একবার আসে। আমি নিজের চোখে এর আগে এমন প্রতিভা দেখিনি।’ — সিমোনে ইনজাঘি, সাবেক ইন্টার মিলান কোচ ২০২৬ বিশ্বকাপে লামিন ইয়ামাল ও স্পেনের গ্রুপ পর্বের ম্যাচ: ১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে (আটলান্টা স্টেডিয়াম) ২১ জুন: স্পেন বনাম

সৌদি আরব (আটলান্টা স্টেডিয়াম) ২৬ জুন: উরুগুয়ে বনাম স্পেন (গুয়াদালাহারা স্টেডিয়াম)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের