বিশেষ দিনেও ব্যস্ত থাকবেন মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

বিশেষ দিনেও ব্যস্ত থাকবেন মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। কাজ করেছেন ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। বর্তমানে সিনেমার কাজ কম। তবু এই নায়িকার ব্যস্ততার কমতি নেই। আগামীকাল রোববার তার জন্মদিন। এ দিনেও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। এদিন বিকালে একটি প্রতিষ্ঠানের প্রমোশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। আজ শনিবার মিম একটি প্রতিষ্ঠানের ফটোশুটে অংশগ্রহণ করেছেন। তিনি দেশের সর্বাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জন্মদিনে তিনি কাজের বাইরে পারিবারিক আবহে কাটাবেন বলে জানিয়েছেন। মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। আমার প্রিয় কিছু মানুষ আছেন যারা আমার এ দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার

পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা মা আর সনি (স্বামী)। এছাড়াও আমার ভক্তরাতো রয়েছেই। তো দেখা যায় যে, নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহূর্তগুলো হয়ে উঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সব সময় আমাকে আগলে রাখে, তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। জন্মদিনে এই কামনা- আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা