বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
টলিউডের এক সিরিয়ালের অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ানোর পর বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে আরেক অভিনেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওই অভিনেতা কয়েকজন বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এ ঘটনায় অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিনেতার নাম শ্যামসুন্দর সাহা। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা। বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে টলিউডের শোবিজ অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, অভিনয়ের সূত্রেই ওই অভিনেত্রীর সঙ্গে শ্যামসুন্দরের পরিচয়। কাজের সুবাদে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। একপর্যায়ে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় গড়ায়। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে দুজন দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে

একসঙ্গে বসবাস শুরু করেন। সেই সময়ই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শ্যামসুন্দর নিজের কাছে সংরক্ষণ করেছিলেন বলে অভিযোগ। ওই অভিনেত্রীর দাবি, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন শ্যামসুন্দর। কিন্তু পরবর্তীতে বিয়ের বিষয়ে তিনি অস্বীকার করেন। এর পাশাপাশি, তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি অভিযুক্ত অভিনেতা তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন বলেও অভিযোগ করেন তরুণী। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে শেষ পর্যন্ত হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। তার অভিযোগের ভিত্তিতে শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগকারী অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল