বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। সোমবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিমসটেক মহাসচিবের আশা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত দেশের এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে। এটিকে একটি শীর্ষ সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরের চেষ্টা করার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনার (ড. ইউনূসের) নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব।’ মহাসচিব জানান, এখন থেকে প্রতি বছরে ৩টি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ

ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনও এ জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার ক্ষেত্র হয়ে উঠেছে। এ সময় মুহাম্মদ ইউনূস বলেন, এ জোটের যুব, পরিবেশ ও জলবায়ু সংকটের ওপর বেশি মনোযোগী হওয়া উচিত। তিনি জুলাই-আগস্টে সফল বিপ্লবের নেতৃত্বদানকারী বাংলাদেশি তরুণদের কৃতিত্বের কথা তুলে ধরেন। ড. ইউনূস বলেন, বিমসটেক দেশগুলোর মধ্যে একমাত্র নেপালে ৭০০টিরও বেশি থ্রি জিরো ক্লাব রয়েছে এবং ভারতের অন্তত ৮টি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাক্ষাতে মহাসচিব ইন্দ্র মণি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের চালু করা ‘থ্রি জিরো মুভমেন্টের’ প্রশংসা করেন। জানা গেছে, গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে জোটের শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়। এখন নতুন

সময় নির্ধারণ করা হয়নি। জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে জানিয়ে মহাসচিব ইন্দ্র মণি প্রধান উপদেষ্টাকে জোটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের