ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ২৫ বছরের পরিচিতি এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে তারা বিয়ের পিঁড়িতে বসলেন। ৬১ বছর বয়সী এই অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সূত্র মারফত জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাট আইনত বিয়ের নথিপত্রে স্বাক্ষর করে তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত করার পর অভিনেতার জনসংযোগ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবিটি প্রকাশ করেছে।
ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্যাপন। আমির খানের বিয়ের উৎসবের অন্দরমহলটি ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উদযাপনের জাদুতে
ভরপুর। উল্লেখ্য, গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২৫ বছর আগে থেকে তাদের পরিচয় থাকলেও, মাত্র দুই বছর আগে থেকে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।
ভরপুর। উল্লেখ্য, গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২৫ বছর আগে থেকে তাদের পরিচয় থাকলেও, মাত্র দুই বছর আগে থেকে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।



