বিনোদন পুলিশের জালে ‘পুষ্পা ২’ : গ্রেফতার অল্লু অর্জুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

বিনোদন পুলিশের জালে ‘পুষ্পা ২’ : গ্রেফতার অল্লু অর্জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা। অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে

মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি। সেই মতোই শুক্রবার হায়দরাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার

করা হয় অর্জুনকে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে, অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তাঁর টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি। ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যান অর্জুন। ওই প্রেক্ষাগৃহের সামনে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল। অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। অর্জুনকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যায়। পুলিশ লাঠিচার্জ করেও তা সামাল দিতে পারেনি। ওই হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন ৩৫ বছরের এম রেবতী এবং তাঁর ন’বছরের পুত্র। দু’জনকে উদ্ধার করে

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই কিশোরের অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিনেতা এই ঘটনার দায় এড়াতে পারেন না বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সেই থেকেই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তেরা। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল