বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ। নিজের রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর এর নির্বাচনি প্রচারণা ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার

অভিযোগ আনা হয়েছে। এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে’র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল। নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’