বিদ্যুৎ আমদানির বিল পরিশোধে সহজীকরণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

বিদ্যুৎ আমদানির বিল পরিশোধে সহজীকরণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে আর বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন লাগবে না। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় সরাসরি বিল পরিশোধ করতে পারবে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে সহজ করা—বিশেষ করে জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হওয়া বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে। এতে দ্বিপক্ষীয় বিদ্যুৎ চুক্তি অনুযায়ী বিদেশি সরবরাহকারীদের অর্থ পাঠানো দ্রুত হবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞদের মতে, অনুমোদন প্রক্রিয়া তুলে নেওয়ার ফলে প্রশাসনিক জটিলতা যেমন কমবে, তেমনি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের প্রশ্নও নতুন করে উঠতে পারে। কারণ, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি

অনুমোদন না লাগলে বিদেশি সরবরাহকারীর কাছে অর্থ প্রেরণে নজরদারি দুর্বল হতে পারে—বিশেষ করে যদি তা রাষ্ট্রীয় পর্যায়ের বড় চুক্তি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময় বৈদেশিক মুদ্রা লেনদেনবিষয়ক সব নিয়মকানুন, গ্রাহক যাচাই (KYC), এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এ ছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রযোজ্য হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে—ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিগুলোও বহুমাত্রিক হচ্ছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন শিথিল করা

আমলাতান্ত্রিক জট কমাতে সহায়ক হতে পারে, তবে স্বচ্ছতা রক্ষায় শক্ত মনিটরিং কাঠামো অপরিহার্য। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্য়ায়ের এক কর্মকর্তা বলেন, নিয়ম সহজ হলো, কিন্তু নজরদারি জোরদার না হলে রাষ্ট্রীয় অর্থপ্রবাহের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি