বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। খবর আনন্দবাজারের। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন দলের। সবকিছু অনুকূলে থাকলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই পথ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নিয়েছেন। তার আগে তিনি দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ইতোমধ্যেই ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। কংগ্রেস ও পাট্টালি মাক্কাল কাছি সমর্থনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। কংগ্রেস

পেয়েছে পাঁচটি আসন এবং পাট্টালি মাক্কাল কাছি পেয়েছে চারটি আসন। অন্যদিকে বাম দলগুলো এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মুরুপোক্কু দ্রাবিড় কাছাগমসহ কয়েকটি ছোট দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায়। নির্বাচনে ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাছাগম নেতৃত্বাধীন জোট। আর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম ও বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন। সূত্র বলছে, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম থেকেও জোটে আসার আগ্রহ ছিল। তবে বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থানের কারণে সেই সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। এ পরিস্থিতিতে বিজয় কি সরকার গঠন করতে পারবেন, নাকি তামিলনাড়ুতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও

বাড়বে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল