বিচ্ছেদ নিয়ে যা বললেন রাহমান পুত্র এবং মোহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

বিচ্ছেদ নিয়ে যা বললেন রাহমান পুত্র এবং মোহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছে। এ বিষয়ে তাদের সন্তানরা সবার কাছে তাদের পারিবারিক ডিসিশনের প্রতি সম্মান রাখতে বলেন এবং তার পরিবারের বিষয়টি নিয়ে কাউকে অতি উৎসাহিত না হতে অনুরোধ করেছেন। কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় এআর রাহমানের ব্যান্ডের বেজিস্ট মোহিনী দে যখন একই দিনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপরই ভক্তমহলে আলোচনা-সমালোচনা হতে থাকে মোহিনী এবং এআর রাহমানকে ঘিরে। যদিও তাদের আইনজীবীরা তাদের দুজনের বিচ্ছেদের বিষয়ে এ সপ্তাহের শুরুতে এই বিষয়টি সম্পর্কে বক্তব্য রেখেছিলেন এবং শুক্রবার (২২ নভেম্বর) মহিনী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, আমি অসংখ্য

সাক্ষাৎকারের অনুরোধ পাচ্ছি এবং আমি জানি এটা কী নিয়ে, তাই আমাকে বিনয়ের সঙ্গে প্রত্যেকটি সাক্ষাৎকারের অনুরোধ ফিরিয়ে দিতে হচ্ছে কারণ আমি একেবারে অযথা গুজবে কথা বলতে আগ্রহী নই। আমি বিশ্বাস করি আমার শক্তি গুজবের পেছনে ব্যয় করার মতো নয়। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন। এদিকে এআর রাহমানের ছেলে এ আর আমীনও এই গুজব নিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার বাবা একজন কিংবদন্তি তিনি শুধু তার অসাধারণ অবদানের জন্য নয়, বরং তিনি যে মূল্যবোধ, সম্মান এবং ভালোবাসা অর্জন করেছেন তার জন্য তিনি সেরা। এটা অত্যন্ত দুঃখজনক যে, মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। আমরা যখন কারও জীবন ও উত্তরাধিকার

নিয়ে কথা বলি, তখন সেটা কতটুকু সত্য ও অসম্মানের সেটা স্মরণ করি না। দয়া করে এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন আমরা তার মর্যাদা রক্ষা করি এবং তার ডিসিশনের প্রতি সম্মান জানাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে