বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান। সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে নিকটবর্তী শহরগুলোর হাজার হাজার মানুষ জড়ো হন। ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয়। রয়টার্স বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের পূর্ণ মাত্রা সম্পর্কে এখনো পর্যন্ত সীমিত তথ্য পেয়েছে। সেখানে ঠিক হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল। কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। ১৯৪৭ সালে দুই দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং

সংঘাত চলে আসছে। মুজাফফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স। সেখানে দেখা যায়, বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল। ইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত তিন পুলিশ এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনো থামেনি। কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা, স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত চার দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির। এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উদ্বিগ্ন। তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন। সংঘর্ষের

তদন্তের জন্য রাজনীতিবিদদেরও একটি কমিটি গঠন করেছেন শাহবাজ। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তার কার্যালয় থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। তিনি বলেন, সরকার আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছেন, আশা করি আলোচনার মাধ্যমে এই সমস্ত সমস্যা সমাধান করব। কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোটের নেতৃত্বদানকারী শওকত নওয়াজ মীর বিক্ষোভের আগে বলেছিলেন, আয়োজকরা এই অঞ্চলের রাজনীতিবিদ, আমলা ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের দ্বারা ভোগ করা সুযোগ-সুবিধার বিরোধিতা করছেন। তিনি স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেল দ্য কাশ্মীর লিংককে বলেন, যখন আমরা বলি যে হাসপাতালে আমাদের ওষুধের প্রয়োজন, তখন তারা (কর্তৃপক্ষ) বলে যে তাদের তহবিল নেই। তবে বিলাসবহুল

জীবনযাত্রার জন্য তাদের অর্থ ঠিকই আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?