বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
নেপালের মাইতিঘরে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন ইচ্ছা থাপা। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের স্নাতক করছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ বন্ধ ও দুর্র্নীতি বিষয়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল থাপা-ও। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হলে বিক্ষোভ ছেড়ে চলে আসেন তিনি। তার মতে- আন্দোলনের প্রকৃত রেশ আর নেই, কোথাও গণ্ডগোল আছে। মূলত পুরো বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। কাঠমান্ডু পোস্ট। থাপা বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল। সেই কারণেই আমরা সেখানে ছিলাম। কিন্তু এখন এটি শুধু একটি খারাপ স্বপ্ন যা থেকে আমি চোখ খুলে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আজকে প্রত্যাশা বনাম বাস্তবতায় ব্যাপক ফারাক। যদি স্পষ্ট নেতৃত্ব থাকত, তাহলে আরও

ভালো হতো। আন্দোলনের মূল এজেন্ডা ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখন মনে হচ্ছে বাইরের শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ তবে আন্দোলনের পক্ষেও কথা বলেছেন অনেকে। পূর্ববর্তী এমন আরও আন্দোলনে অংশ নেওয়া এমনই একজন ৫৭ বছর বয়সি বিনয় কার্কি। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য লড়াই করার সময় আমরা আগেও একই রকম প্রতিবাদে অংশ নিয়েছিলাম। আজ তরুণরাও একই কাজ করছে। আমরা যে ব্যবস্থার জন্য লড়াই করেছি তার অপব্যবহার হচ্ছে। তাই যুবসমাজকে সচেতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দেখা ভালো।’ তিনি আরও বলেন, ‘এই প্রজন্ম আমাদের চেয়ে বেশি শিক্ষিত এবং অবগত। আমি মনে করি তারা আরও ভালো করতে পারে এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা পরিবর্তন

করতে পারে।’ সামাজিক উদ্যোক্তা এবং হাট্টি হাট্টি নেপালের সহ-প্রতিষ্ঠাতা প্রিয়া সিগডেল বলেন, ‘সরকারের পদক্ষেপের অভাব এবং গুরুত্বের অভাবের কারণেই এটি ঘটেছে। তারা দাবি করেছিল যে তারা রাবার বুলেট ছুড়েছে, কিন্তু হাসপাতালে আমরা আসল ধাতব বুলেট দেখেছি। এটি যুবসমাজকে চুপ করে দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর দমন করার বিষয়টি তুলে ধরে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন থামতে পারি না। অনেক নিরীহ তরুণ মারা গেছে। আমরা যদি চুপ করে থাকি, তাহলে এই নেতারা এবং তাদের সন্তানরা একই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা চালিয়ে যাবে। এখন যেহেতু সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে তাদের কথা শোনার জন্য আমাদের মরতে হবে, তাহলে আমরা মরব। কিন্তু আমরা থামব না।

দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই সরকারের পদত্যাগ করা উচিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার