বিএনপি দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট–টু’ ধাঁচের যৌথ অভিযান; যৌথবাহিনীর নেতৃত্বে আইএসআই-লিঙ্কড বিতর্কিত কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫

আরও খবর

ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল

রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না

প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা

দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?

গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

বিএনপি দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট–টু’ ধাঁচের যৌথ অভিযান; যৌথবাহিনীর নেতৃত্বে আইএসআই-লিঙ্কড বিতর্কিত কর্মকর্তা

গোপন বৈঠকে সিদ্ধান্ত: দেশজুড়ে শুরু হচ্ছে গ্রেপ্তার অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ |
দেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত মিলেছে। ইউনুস প্রশাসন বিএনপিকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে তথাকথিত গণভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার পথ সুগম করতে কঠোর দমনমূলক যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অভ্যন্তরীণ মহলে এই উদ্যোগকে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’ নামে অভিহিত করা হচ্ছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত ইউনুসের বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর বাসভবনে এক অত্যন্ত গোপন বৈঠকে এই কৌশল চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। আলোচনার মূল বিষয়: বিএনপিকে নিস্ক্রিয় করা বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন গণভোট ঠেকাতে বিএনপির আন্দোলন দমন-সংক্রান্ত কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ইউনুস গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন, বিএনপি এখন আর রাজনৈতিক

আশ্বাস বা চালবাজিতে আস্থা রাখছে না। দলটি বরং রাজনৈতিক শক্তি প্রদর্শন করে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন আদায় এবং সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএনপি যাতে কোনোভাবেই ইউনুস প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে না পারে, সেজন্য ২০০২ সালের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ধাঁচে একটি যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে। অভিযানের লক্ষ্য স্পষ্ট—বিএনপিকে নিউট্রালাইজ করে নির্বাচন থেকে দূরে সরিয়ে ক্ষমতা কুক্ষিগত করা। ইউনুস প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি যখন সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে, এটাই গ্রেপ্তার অভিযান পরিচালনার উপযুক্ত সময়। ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির পুরোনো অভিযোগ তুলে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হবে। দীর্ঘদিন ধরে

বিএনপি নেতারা প্রকাশ্যে অভিযোগ করতেন যে প্রশাসন কেন তাদের দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। ইউনুস প্রশাসন এতদিন নিশ্চুপ থাকলেও, এখন বিএনপির রাজনৈতিক সক্রিয়তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কঠোর ব্যবস্থা নিতে চলেছে। যৌথবাহিনীর নেতৃত্বে বিতর্কিত ব্রিগেডিয়ার এই অভিযানের নেতৃত্ব দেবে যৌথবাহিনী। অভিযান পরিচালনার জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আজ বাংলাদেশ সেনাবাহিনীর জামাতি উইংয়ের প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসানের ঘনিষ্ঠ এবং পাকিস্তানের আইএসআই-লিঙ্কড ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুজ্জামানকে পদোন্নতি দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে যৌথবাহিনীর প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বও তার ওপর অর্পিত হয়েছে। একজন আইএসআই-লিঙ্কড এবং বিতর্কিত কর্মকর্তার হাতে এমন স্পর্শকাতর অভিযানের নেতৃত্ব যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি

হয়েছে। অভিযান শুরুর প্রাথমিক ইঙ্গিত অভিযান দ্রুত শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে দুটি সাম্প্রতিক ঘটনা থেকে: ১. মিলনকে বিমানবন্দর থেকে ফেরত: বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনাকেই এই কঠোর পদক্ষেপের প্রথম তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২. রাউজানে অস্ত্র উদ্ধার: আজ চট্টগ্রামের রাউজানে বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা (যিনি অস্ত্র ব্যবসায়ী হিসেবেও পরিচিত) এর বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রশাসন এই ঘটনাগুলোকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগকে জোরালো করতে চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার