বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বাসযাত্রী এক কিশোরীকে রাতভর ধর্ষণের করেছেন চালক, হেলপার ও সুপারভাইজার। ১৫ এপ্রিল রাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষক বাসচালক লোকমান (২৬) ও হেলপার হানিফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন সুপারভাইজার মোবারক হোসেন। আসামিরা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষিতা কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে। জানা গেছে, ওই কিশোরী মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। বাসটি চান্দগাঁও এলাকার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় পৌঁছেলে সবযাত্রী

নেমে যায়। কিন্তু কৌশলে ১৪ বছর বয়সি কিশোরী যাত্রীকে আটকে রাখে বাস হেলপার-চালক-সুপারভাইজার। বাসটি কিছুটা নির্জন স্থানে নিয়ে গিয়ে বাসের ভেতরেই তাকে ওই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার মিলে রাতভর ধর্ষণ করে। ভোর ৪টা পর্যন্ত চলে তার ওপর পাশবিক নির্যাতন। বুধবার সকালে কিশোরীটি চান্দগাঁও থানায় উপস্থিত হয়ে তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেয় পুলিশকে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষকদের ধরতে অভিযানে নামে। বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বাসচালক লোকমান ও হেলপার হানিফকে গ্রেফতার করে। সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়নি পুলিশ। বাসচালক লোকমান সাতকানিয়া উপজেলার উত্তর পুরানগড় ৪ নম্বর ওয়ার্ডের শামশুল ইসলামের ছেলে এবং

হেলপার হানিফের বাড়ি লোহাগাড়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়িতে। ধর্ষণের শিকার কিশোরীটি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ