বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
বাংলা ভাষা নাকি 'বাংলাদেশি ভাষা', দিল্লী পুলিশের এমন চিঠি পেয়েছে নয়াদিল্লীতে অবস্থিত পশ্চিমবঙ্গের রেসিডেন্স কমিশন অফিস বঙ্গভবন। এমন ঘটনায় বিতর্ক ছড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জিও টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দিল্লি পুলিশ নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে অবস্থিত বঙ্গভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে দিল্লী পুলিশের অধীন লোধি কলোনি পুলিশ থানার তরফে পাঠানো ওই চিঠিটিতে লেখা হয়েছে, বাংলাদেশি সন্দেহে আটকৃত ব্যক্তিদের কাছে থেকে বাজেয়াপ্ত নথি, তথ্য বাংলাদেশি ভাষায় রয়েছে। সেটিকে

যাচাই করতে ইংরেজি ও হিন্দিতে অনুবাদ করার জন্য অনুবাদক প্রয়োজন।' রোববার তৃণমুল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে ওই সরকারি চিঠিটি পোস্ট করে তার তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের তরফে বলা হয়েছে 'বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ও গ্রেপ্তারের পর, এবার অমিত শাহের দিল্লির পুলিশ সব সীমা অতিক্রম করে আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশি ভাষা' বলে দাগিয়ে দিল।' তৃণমূলের দাবি 'এটা কোনো ভুল নয়- এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত- যেখানে সংবিধানে স্বীকৃত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই

বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।' তৃণমূল জানায়, বাংলা ভাষায় সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ কথা বলেন। এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি। সেই ভাষাকে 'বাংলাদেশি' বলা কেবলই একটা ঘৃণ্য অপমান নয় — তা হল ভাষাটিকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার, তার বৈধতা খারিজ করার এবং বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা। ইতিমধ্যেই এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা, অবিলম্বে সংশোধন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানায়, বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা। যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং

লেখেন, যে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং স্বীকৃত, তাকে এখন বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী, অসাংবিধানিক! এই ঘটনা ভারতের সকল বাংলাভাষী মানুষের কাছে অপমানজনক। যারা ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করার জন্য এই ধরণের সংবিধান-বিরোধী ভাষা ব্যবহার করছে- ভারতের সেই বাঙালি-বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা অবিলম্বে তীব্রতম প্রতিবাদের আহ্বান জানাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’