বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নিয়ে আশপাশের দেশগুলোতে সেবা দিতে আগ্রহী মার্কিন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। এ জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে। স্টারলিংক জানিয়েছে, তারা বাংলাদেশকে ‘পয়েন্ট অব প্রেজেন্স’ বা পপ হিসেবে বিবেচনা করে আশপাশের দেশগুলোতে ইন্টারনেট–সেবা সম্প্রসারণের জন্য ব্যান্ডউইডথ নিতে চায়। এই প্রক্রিয়ায় তারা বাণিজ্যিকভাবে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমোদন চাইছে। বাংলাদেশে গত মে মাসে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানে ইতিমধ্যে স্টারলিংকের সেবা চালু হয়েছে। ভারত ও নেপালে সেবার জন্য অপেক্ষা চলছে। বর্তমানে দেশে স্টারলিংকের চারটি গ্রাউন্ড স্টেশন রয়েছে—দুটি গাজীপুর, বাকি দুটি রাজশাহী ও যশোরে। স্টারলিংকের চিঠিতে উল্লেখ

করা হয়েছে, বাংলাদেশের পপ থেকে সিঙ্গাপুর ও ওমানে নিজেদের পপের সঙ্গে সংযোগ স্থাপন করতে তারা আইপিএলসি ব্যবহার করবে। এতে ‘আনফিল্টারড’ আইপি ট্রানজিট ব্যবহার করা হবে, যা বাংলাদেশের স্থানীয় ট্রাফিকের সঙ্গে সম্পর্কিত হবে না। বাংলাদেশে ব্যবহারকারীর সব কার্যক্রম স্থানীয় আইআইজি ও আইপি ট্রানজিটের মাধ্যমে রাউট হবে এবং দেশের আইনি বিধান ও কনটেন্ট নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, তারা এটিকে ব্যান্ডউইডথ রপ্তানির প্রক্রিয়া হিসেবে দেখছেন। স্টারলিংক যদি বাংলাদেশের মাধ্যমে প্রতিবেশী দেশে ব্যান্ডউইডথ দিতে চায়, বিটিআরসি বিষয়টি সরকারের কাছে নিবেদন করবে। তবে আগে কারিগরি সক্ষমতা যাচাই করা হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দূর থেকে ব্যান্ডউইডথ আনার তুলনায়

বাংলাদেশ থেকে সেবা দেওয়া সুবিধাজনক, বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোতে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম মনে করেন, দেশের চাহিদা ও সক্ষমতা বিবেচনা করে ব্যান্ডউইডথ রপ্তানি দেওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম