বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকট: বিশ্বব্যাংকের গভীর উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৫

বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকট: বিশ্বব্যাংকের গভীর উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৫ |
অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকলেও বাংলাদেশের শ্রমবাজারে নেমেছে অস্বস্তিকর মেঘ। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, প্রবৃদ্ধি থাকলেও কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে, বিশেষ করে নারীদের অংশগ্রহণে দেখা যাচ্ছে বড় ধস। একই সঙ্গে দারিদ্র্যের হারও বেড়েছে। আজ ৭ই অক্টোবর, মঙ্গলবার ঢাকায় বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৪–২৫ অর্থবছরে দেশের জাতীয় দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.২ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ২০.৫ শতাংশ। অর্থাৎ, প্রবৃদ্ধি ধরে রাখলেও দারিদ্র্য কমছে না; বরং কর্মসংস্থান কমে যাওয়ায় সামাজিক বৈষম্যের ঝুঁকি আরও বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থানের স্থবিরতা এখন বাংলাদেশের জন্য অন্যতম বড় নীতিগত সংকট। উৎপাদনমুখী খাতে তরুণ ও নারীদের অংশগ্রহণ না বাড়লে ভবিষ্যতে

প্রবৃদ্ধি টেকসই রাখা কঠিন হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের শ্রমশক্তি অংশগ্রহণের হার ৬০.৯ শতাংশ থেকে কমে ৫৮.৯ শতাংশে নেমেছে। এ সময়ে নারীদের অংশগ্রহণই সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। পাশাপাশি কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাতও ২.১ শতাংশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬.৭ শতাংশে। অন্যদিকে, বেকারত্বের হার বেড়ে হয়েছে ৩.৭ শতাংশ। আরও উদ্বেগজনক তথ্য হলো—এ সময়ে প্রায় ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমশক্তির বাইরে ছিলেন, যাদের মধ্যে ২৪ লাখই নারী। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি থাকলেও নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না; বরং বিদ্যমান চাকরির সংখ্যা কমছে। সামগ্রিকভাবে গড়ে ২.৬ শতাংশ কর্মসংস্থান হ্রাস পেয়েছে, যার মধ্যে সেবা খাতের পতন সবচেয়ে বেশি। সংস্থাটি উল্লেখ করেছে, সাম্প্রতিক

বছরগুলোতে শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধির সঙ্গে চাকরির সরাসরি সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ, জিডিপি বাড়লেও সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। কেবল কৃষি খাতে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে তুলনামূলকভাবে বেশি শ্রমিক যুক্ত হয়েছেন। বিশ্বব্যাংক সতর্ক করেছে, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে বাংলাদেশের অর্থনীতি ‘চাকরিবিহীন প্রবৃদ্ধি’র (Jobless Growth) ফাঁদে পড়তে পারে—যেখানে অর্থনীতি এগোয়, কিন্তু সাধারণ মানুষের জীবিকা উন্নত হয় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান