বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আইমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আইমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
বর্তমান সময় পাকিস্তানের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে তিনি সুরের মূর্ছনায় মাতাবেন সবাইকে। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। শনিবার (২২ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে। ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরো বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের বিস্তারিতসহ সব জানানো হবে। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি

গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা। কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা