বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। হিলি-মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি নতুন এই করিডোর বানানো সম্ভব বলেও মনে করছে তারা। সম্প্রতি এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হিলি পশ্চিবঙ্গের সীমান্তবর্তী স্থলবন্দর এবং মাহেন্দ্রগঞ্জের অবস্থান মেঘালয়ের গারো পাহাড়ি অঞ্চলের সীমান্তে। দুটির সঙ্গেই বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। এ বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, তাদের প্রস্তাবিত ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো বাণিজ্য কেন্দ্রগুলোর দূরত্ব এবং পরিবহণ ব্যয় ২৫ থেকে ৬০ শতাংশ কমে আসবে। প্রস্তাবিত এই সড়কের

সম্ভাব্যতা যাচাইয়ে ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এরই মধ্যে তাদের সড়কের অবস্থান মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়ে রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। কনরাড সাংমা বলেন, ‘বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে’। এটি হতে পারে সমান্তরাল অর্থনৈতিক করিডোর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু এটি কবে নাগাদ হবে, তা বলা মুশকিল। কেননা এর সঙ্গে বাংলাদেশ সরকারও জড়িত। সেখানে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়া দিল্লি ঢাকার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছে। আমারা এই করিডোরের জন্য ফের চাপ দেবো’। তবে এ বিষয়ে বাংলাদেশ

সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?