বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চায় ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চায় ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে চায় ভারতের মেঘালয় সরকার। হিলি-মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি নতুন এই করিডোর বানানো সম্ভব বলেও মনে করছে তারা। সম্প্রতি এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হিলি পশ্চিবঙ্গের সীমান্তবর্তী স্থলবন্দর এবং মাহেন্দ্রগঞ্জের অবস্থান মেঘালয়ের গারো পাহাড়ি অঞ্চলের সীমান্তে। দুটির সঙ্গেই বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। এ বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, তাদের প্রস্তাবিত ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো বাণিজ্য কেন্দ্রগুলোর দূরত্ব এবং পরিবহণ ব্যয় ২৫ থেকে ৬০ শতাংশ কমে আসবে। প্রস্তাবিত এই সড়কের

সম্ভাব্যতা যাচাইয়ে ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এরই মধ্যে তাদের সড়কের অবস্থান মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়ে রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। কনরাড সাংমা বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এটি হতে পারে সমান্তরাল অর্থনৈতিক করিডোর উল্লেখ করে তিনি আরও বলেন, কিন্তু এটি কবে নাগাদ হবে, তা বলা মুশকিল। কেননা এর সঙ্গে বাংলাদেশ সরকারও জড়িত। সেখানে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়া দিল্লি ঢাকার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছে। আমারা এই করিডোরের জন্য ফের চাপ দেবো। তবে এ বিষয়ে

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ