বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। এর পরপরই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে আপৎকালীন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফীস তালহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের খবর জানায়। বিসিবি জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে টেইট চুক্তির মেয়াদ কমিয়ে কাজ করতে চেয়েছিলেন। তবে দুই পক্ষের আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। টেইটের কোচিংয়ে বাংলাদেশের পেসাররা বেশ ভালো সময় পার করেছেন। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার মতো প্রতিভাবান

ক্রিকেটারকে গড়ে তোলার পেছনে তার বড় ভূমিকা ছিল। বিদায় বেলায় সাবেক এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আলোচনার সময় বিসিবি যেভাবে আমার পরিস্থিতি বুঝতে পেরে পাশে দাঁড়িয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। আমাদের পেসারদের নিয়ে আমি গর্বিত, ওদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’ আগামী শুক্রবার বিকেলে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে আগামী ৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট