বলিউড নিয়ে এ কেমন মন্তব্য নওয়াজউদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

বলিউড নিয়ে এ কেমন মন্তব্য নওয়াজউদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
যে কোনো পেশায় প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু বলিউডে নেই। এখানে অশিক্ষিতরাই বেশি সুযোগ পাচ্ছে। এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা এ মন্তব্য করেন। নওয়াজ বলেন, প্রশিক্ষণ ছাড়াই কাজ পেয়ে যাওয়ার ঘটনা একমাত্র বলিউডে ঘটে। তার মতে, ‘এটা একমাত্র আমাদের এখানেই হয়। অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদের প্রয়োজন হয়। না হলে তাদের ঢুকতেই দেওয়া হয় না। নওয়াজ মনে করেন, এই কারণেই অস্তিত্বের সঙ্কট গ্রাস করে অভিনেতাদের। বন্ধুত্ব বা একনিষ্ঠা নেই বলেই বলিউডে কোনো ঐক্য নেই। অভিনেতা জানান, বলিউডে তার কোনো বন্ধু নেই। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ায় কেউ কখনো বন্ধু

হয় না। বেশির ভাগ বন্ধুত্বই ভুয়া। তিনি বলেন, আজ যিনি পাশে রয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবেন, অন্য কেউ আসবেন। এটা একেবারেই প্রয়োজন এবং স্বার্থের সম্পর্ক। অভিনেতা দাবি করেন, তার জীবনে যে কয়েকজন বন্ধু রয়েছেন, তারা সকলেই তার ছোটবেলার। বলিউডের ‘বাইরের লোক’ হিসাবেই পরিচিত নওয়াজ। তিনিও যে পরোক্ষে স্বজনপোষণকেই বিঁধলেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এর আগে এই স্বজনপোষণের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন কঙ্গনা, আলিয়া ভাট থেকে সিদ্ধার্থ মলহোত্র— সকলেই। প্রতিভার দৌলতে নাকি পরিবারতন্ত্রের জোরে কাজ পেয়েছেন, তা নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় সর্বশেষ সংযোজন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কাপুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?