ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বলিউড নায়িকাদের রূপের রহস্য ফাঁস করলেন চিকিৎসক
বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের কাছে সৌন্দর্য শুধু আত্মবিশ্বাস নয়, বরং পেশাগত দায়িত্বও। বেশিরভাগ তারকা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে সার্জারি করলেই তারা বিষয়টি গোপন রাখেন। ঠিক সে কারণেই বিষয়টি গোপন রাখেন চিকিৎসকরাও। তবে সব তারকাই যে সার্জারির বিষয়টি গোপন রাখেন না, ঠিক তেমন নয়। অনেকেই বিষয়টি খোলামেলাভাবে ভক্তদের জানান।
ক্যামেরার সামনে ঝকঝকে, টান টান ত্বক আর নিখুঁত গড়ন ধরে রাখতেই অনেক তারকা কসমেটিক সার্জারির করে থাকেন। বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর নায়িকারা যে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যান, সে কারণে বেশ চিন্তিত থাকেন। মানসিক চাপেও ভোগেন নায়িকারা। এ সময়েই তাদের সাহায্য করে ‘মমি মেকওভার’ নামের একটি সার্জারি প্যাকেজ। যদিও
সার্জারির বিষয়টি গোপন রাখেন নায়িকারা। তবে অনেক নায়িকা এ বিষয়টি গোপন রাখেন না। নায়িকা জানভি কাপুর, খুশি কাপুর, আনুশকা শর্মাসহ এমন অনেক তারকাই এর আগে কসমেটিক সার্জারির বিষয়ে খোলাখুলি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। সৌন্দর্য ও আত্মবিশ্বাস রক্ষায় এই সার্জারিগুলোর গুরুত্ব বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে কসমেটিক সার্জারির কথা জানিয়ে খুশি কাপুর বলেন, আমি মনে করি এটা খুব বড় কিছু নয়। মানুষ ভয় পায়। কারণ তারা ভাবে সত্যি বললে ঘৃণা পাবে। কিন্তু আমি মনে করি কেউ যদি নিজের ইচ্ছায় কিছু করায়, সেটি খারাপ কিছু নয়। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে চিকিৎসক বিক্রম সিং রাঠোর বলিউড নায়িকাদের কসমেটিক সার্জারির বিষয়ে কথা বলেন।
বলি সুন্দরীদের রূপের রহস্য সামনে এনেছেন তিনি। বিক্রম সিং রাঠোর বলেন, বলি তারকাদের মধ্যে কসমেটিক সার্জারির চাহিদা বাড়ছে। তিনি বলেন, আমার নারী রোগীরা তাদের সৌন্দর্য নিয়ে খুবই সচেতন। তারা মুখের দাগ, চামড়ার ঢিলে ভাব, ডাবল চিন ইত্যাদি ঠিক করাতে চান। এ ছাড়া লিপোসাকশন, বডি কন্ট্যুরিং, ব্রেস্ট আপলিফটমেন্ট, ব্রেস্ট রিডাকশন, নাকের গঠন (রাইনোপ্লাস্টি) ও চোখের পাতার শেইপ (ব্লেফারোপ্লাস্টি) নিয়েও তারা আগ্রহী। বিক্রম সিং রাঠোর বলেন, বিশেষ করে ‘মমি মেকওভার’ খুবই জনপ্রিয় হয়েছে। এটি এক ধরনের কসমেটিক সার্জারি প্যাকেজ, যেখানে ব্রেস্ট আপলিফটমেন্ট, টামি টাক ও লিপোসাকশন একসঙ্গে করা হয়। তিনি বলেন, গর্ভধারণ ও সন্তান জন্মের পর শরীরে যে পরিবর্তন আসে, তা দেখে অনেক
অভিনেত্রী হতাশায় ভোগেন। ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে মনে করে ডিপ্রেশনে চলে যান। এ সময় ‘মমি মেকওভার’ তাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে। একটি ঘটনার কথা উল্লেখ করে এ বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আমার এক ৩২ বছর বয়সি রোগী যমজ সন্তান জন্ম দেওয়ার পর চরম হতাশায় ভুগছিলেন। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি তাকে আশ্বস্ত করি যে, সার্জারির পর আগের মতোই দেখতে লাগবে। দুই সপ্তাহ পর তিনি আমাকে ধন্যবাদ দিয়ে একটি বড় ফুলের তোড়া পাঠিয়েছিলেন। বলিউডের বেশিরভাগ তারকা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে সার্জারি করলেই তারা বিষয়টি গোপন রাখেন। ঠিক সে কারণেই সেই বলি অভিনেত্রীর পরিচয় গোপন রেখেছেন তিনি। বিক্রম সিং বলেন, ওই অভিনেত্রীর আগেও তিনি একাধিক
তারকার সার্জারি করেছেন। আর তারা সবাই দারুণ খুশি নিজেদের সৌন্দর্য নিয়ে। তবে সব তারকাই কিন্তু সার্জারির বিষয় গোপন রাখেন না। অনেকেই বিষয়টি খোলামেলাভাবে ভক্তদের জানান। এ তালিকায় আছেন নায়িকা খুশি কাপুর, জানভি কাপুর, আনুশকা শর্মাসহ আরও অনেক তারকাই।