বর্ষাকালে সুস্থ থাকতে বদলে ফেলুন লাইফস্টাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

বর্ষাকালে সুস্থ থাকতে বদলে ফেলুন লাইফস্টাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
চলছে বর্ষাকাল। আর বর্ষা মানেই আকাশ ভরা মেঘ, ঝিরঝিরে বৃষ্টি আর কাদামাটির গন্ধ। যদিও টানা বৃষ্টি হলে আমাদের দৈনন্দিন কাজে পড়তে হয় নানা সমস্যায়। জীবনের ঝুঁকি থাকে অনেক। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ হতে পারে বিভিন্ন রোগ। কিন্তু বর্ষাকাল নিয়ে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে, যা বাস্তবতা থেকে অনেকটা দূরে। চলুন জেনে নেওয়া যাক— ভারতীয় চিকিৎসক ও ডায়াটিশিয়ান ডা. প্রতীক্ষা ভরদ্বাজ এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। বিশেষ করে পানি পানের প্রয়োজনীয়তা গুরুত্বের কথা বলেছেন তিনি। অনেকে মনে করেন, বর্ষাকালে পানি কম খেলে অসুবিধা নেই। তবে বাস্তবতা হচ্ছে— বর্ষাতেও আমাদের শরীর নিজের মতো করেই কার্যসম্পাদন করে। অনেকেই এই আবহাওয়ায় কম তৃষ্ণার্ত অনুভব করায়

পানি কম পান করে থাকেন। ফলে অনেকে পানিশূন্যতায় ভুগে থাকেন। এতে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। তাই বর্ষার মৌসুমেও স্বাভাবিক পানি পানের অভ্যাস অব্যাহত রাখুন। আবার অনেকে মনে করেন, এডিস মশা শুধু রাতে কামড়ায়। তবে এই মশার প্রকোপ বেশি থাকে দিনের বেলায়। তাই লম্বা হাতা পরে বাইরে বের হতে হবে, ঘরের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং চারপাশে পরিষ্কার রাখতে হবে। আর বর্ষার মৌসুমে হওয়া অ্যালার্জিও প্রথমে চিকিৎসা না করানো হলে পরে আরও বেশি সমস্যা বাড়তে পারে। কারণ বর্ষার পানিতে নানান রকম জীবাণু থাকায় হতে পারে ইনফেকশনসহ বিভিন্ন ত্বকের সমস্যা। তাই শুকনো ও পরিষ্কার কাপড় পরিধান করুন। এ

সাবধানতার পাশাপাশি আরও কিছু বাড়তি উপদেশ দিয়েছেন ডা. প্রতীক্ষা ভরদ্বাজ। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। যেমন-লেবু, আমলকী ইত্যাদি। আর নিরাপদ ও হালকা খাবার খান। তৈলাক্ত বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এর পরিবর্তে হালকা খাবার খান। এ ছাড়া হাত-পা পরিষ্কার ও শুষ্ক রাখুন। ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে বাইরে থেকে এসেই হাত-পা ও মুখ ধুয়ে ভালো করে মুছে নিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ