ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি
ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার?
ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব
বনানী সড়কের অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকরা
সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।
জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান তারা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া
চলমান।
চলমান।



