বজ্রপাতে নিরাপদ নয় ছাতা-রাবারের জুতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

বজ্রপাতে নিরাপদ নয় ছাতা-রাবারের জুতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
সারা দেশে সাম্প্রতিক বজ্রপাতে দৈনিক গড়ে ১৫-১৬ জন মারা গেছেন। প্রাকৃতিক এই দুর্যোগে প্রতিবছর ৩ শতাধিক মানুষের মৃত্যু হলেও হঠাৎ এ সংখ্যা নতুন করে ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। আবহাওয়াবিদরা বলছেন, সচেতনতা ও সাবধানতাই বজ্রপাতে মৃত্যু কমানোর অন্যতম পন্থা। মে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি বজ্রপ্রবণ মাস। এই সময়ে গড়ে ১৩ দিন বজ ঝড় হয়। আরও থাকে দমকা বাতাস ও শিলাবৃষ্টি। এ সময়ে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বজ্রপাতের বিষয়ে কিছু ভুল ধারণারও পরিবর্তন দরকার। বজ্রপাতের সময় ছাতা ব্যবহার বা রাবারের জুতা পরলে রক্ষা পাওয়া সম্ভব-এমন ধারণা সঠিক নয়। এ সময় কংক্রিটের মেঝেতে শুয়ে থাকা বা দেওয়ালে হেলান দেওয়াও অনিরাপদ। দেশে মার্চ-মে পর্যন্ত ৩৮

শতাংশ বজ ঝড় হয়ে থাকে। অন্যদিকে জুন-সেপ্টেম্বর সময়ে ৫১ শতাংশ বজ ঝড় হয়। তবে তাণ্ডব, ধ্বংস এবং বজ্রপাতজনিত মৃত্যুর হারের দিক থেকে মার্চ-মে সবচেয়ে ভয়াবহ। তখন স্বল্প সময়ে ভারি বৃষ্টিপাত হয়ে থাকে; থাকে দমকা বাতাস ও ঝড়ো হাওয়া। পাশাপাশি কখনো কখনো থাকে শিলাবৃষ্টি ও বজ্রপাত। ভৌগোলিক অবস্থানের কারণেই দেশে বজ ঝড় হয়। দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প সংবলিত বাতাস বাংলাদেশে প্রবেশ করে। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে এইসব বাতাস পাহাড়ের সঙ্গে সংঘর্ষের কারণে উপরে উঠে যায়। তাতে তাপমাত্রা কমে যায়। আর পশ্চিম-উত্তর দিক থেকে যে বাতাস আসে তা উষ্ণ ও আর্দ্র। উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে উপরে শুষ্ক ও ঠান্ডা বাতাসের

মিশ্রণ ঘটে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাঙ্গাইল, পাবনা, রংপুর, রাজশাহী এসব এলাকায় ব্যাপক বজ মেঘ তৈরি হয় এবং বজ্রপাত সংঘটিত হয়। বাংলাদেশে বায়ুর দূষণও বেশি। বাতাসে সালফেট কণা বা দূষিত কণা বেড়ে গেলে তা বজ মেঘ তৈরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। ফলে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতার কারণে বাষ্পায়নের হার বৃদ্ধি, পূবালি বাতাসের ঊর্ধ্বগমন এবং পশ্চিম-উত্তর থেকে আসা ঠান্ডা ও উষ্ণ বাতাসের সম্মিলিত প্রয়াসে বজ্রমেঘ তৈরি হয়ে তাণ্ডব চালায়। আবহাওয়া অধিদপ্তর ১ এপ্রিল থেকে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া শুরু করেছে। এতে কোনো কোনো এলাকায় বজ ঝড় সংঘটিত হবে বা হতে পারে সেই জেলা বা এলাকাগুলোর নাম দেওয়া হচ্ছে। বাতাসের গতিবেগ

কত থাকবে এর সঙ্গে শিলাবৃষ্টি হবে কি হবে না ইত্যাদি তথ্যও থাকছে এতে। বজ ঝড়, শিলাবৃষ্টি, বাতাসের গতিবেগ ও বজ্রপাত সংবলিত এসব তথ্য তাদের ফেসবুক ও ওয়েবসাইটে দিয়ে সামাজিক সচেতনতাও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে একটি স্লোগান-‘বজ ধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই।’ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বজ ধ্বনি শোনার মানেই হলো, আপনি বজ্রপাতের এলাকার আওতায় আছেন। তাই অতি দ্রুত ঘরে চলে যেতে হবে। এটি সবচেয়ে বড় মন্ত্র হতে পারে বজ ঝড় থেকে নিজেকে রক্ষার। খোলা মাঠ, গাছের নিচে, জলাধারের মধ্যে থাকা যাবে না। ঘুড়ি উড়ানো যাবে না। শিলাবৃষ্টি হলেও ঘরে থাকতে হবে। জানালা ও দরজা

বন্ধ রাখতে হবে। খোলা মাঠে থাকাকালে টিনের চালাযুক্ত ঘরও নিরাপদ নয়। ঘরের কাচের জানালা বা রড ধরা যাবে না। বৈদ্যুতিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখতে হবে। কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেওয়া যাবে না। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকতে হবে। এই বিশেষজ্ঞ আরও বলেন, বজ্রপাতের সময় ছাতাও নিরাপদ নয়, রাবারের জুতাও নয়। বজ্রপাতে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এইসব নিরোধক কোনো কাজেই আসবে না। জনসচেতনতা এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বজ ধ্বনি শুরু হওয়ার পর ঘরে ফিরে আধা ঘণ্টা থেকে ২ ঘণ্টা অবস্থান করতে হবে। তাহলেই বজ্রপাতে মৃত্যু হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু