ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ভয়াবহ ঝড় ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন। শহিদুল লিখেছেন, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনশেন্স ফ্লোটিলা’র ওপরের ডেকে অবস্থান করছেন। গত রাতের ঝড়ের মধ্যে নৌযানটি দ্রুতগতি বাড়িয়ে সামনে এগোয়, যাতে ঝড় এড়িয়ে যাওয়া যায়। তিনি জানান, ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, তবে তারা ভীত নন। তিনি বলেন, ‘আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবেই।’ অন্য এক পোস্টে শহিদুল জানান, জাহাজে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি প্রথম রাতে খোলা ডেকে ঘুমিয়েছিলেন। তবে ঝড়ের কারণে

পরে তাকে এক্সিট গেটের ছোট্ট কোণে রাত কাটাতে হয়। তিনি লেখেন, রিমান্ড ও জেলখানার অভিজ্ঞতা আমাকে এ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আমি নিরবচ্ছিন্ন ঘুম দিয়েছি। তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাচ্ছেন তারা। এসব বার্তা তিনি সঙ্গী কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমে আগ্রহী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কনটেন্ট ও আপডেটের জন্য দৃক অফিসে যোগাযোগ করতে। ফ্লোটিলার অন্যান্য জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর ‘আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা’ বলে উল্লেখ করেছেন। তবুও তিনি দৃঢ়ভাবে লিখেছেন, ‘আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতি আমাদের শক্তি, যা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না। ফিলিস্তিন মুক্ত হবেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি