ফ্যাসিস্টের দোসররা আরও বিভ্রান্ত করবে: সারজিস আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

ফ্যাসিস্টের দোসররা আরও বিভ্রান্ত করবে: সারজিস আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও চ্যালেঞ্জ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সারজিস আলম বলেন, অভ্যুত্থান ধরে রাখার চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি, যতদিন পর্যন্ত না জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসে, ততদিন তারা সোচ্চার থাকবে। ফ্যাসিস্টদের দোসর যারা ছিল, তারা বিভিন্ন গ্র“পে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের বিভ্রান্ত করবে। বিভিন্ন ঘটনার মুখোমুখি দাঁড় করাবে। ক্ষতিগ্রস্ত করে তারা

ফায়দা লুটবে। তবে সবাইকে নিজেদের জায়গা থেকে সচেতন-সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর গুলি ছুড়েছিল, হামলা করেছিল। তাদের যে কোনো কিছুর মূল্যে গ্রেফতার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসাবে ফিরে আসবে। একটি কথা সব সময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের জনগণের বন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম