ফ্যাটি লিভারকে যেভাবে হার মানালেন হৃতিকের বোন সুনয়না! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ June, ২০২৫

ফ্যাটি লিভারকে যেভাবে হার মানালেন হৃতিকের বোন সুনয়না!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ June, ২০২৫ |
ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর নিয়মিত শরীরচর্চা করেন বলিউড অভিনেতা হৃতিক রোশনের বোন সুনয়না। তিনি বলেন, ভাজাপোড়া খাওয়া বন্ধ করে সুষম আহার করতেন। সুস্থ জীবনযাপন করতেন। কিন্তু তারপরও দেখা যায় তিনি ভালো নেই। সুনয়ন বলেন, আমি ভুলেই গিয়েছিলাম যে, আমার ফ্যাটি লিভার হয়েছে। এক বছর পর নতুন করে রক্ত পরীক্ষা করি। ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু চিকিৎসক জানান, তার পরীক্ষার ফলাফল ভালো এসেছে। তিনি বলেন, শুনে কেঁদে ফেলেছিলাম। মনে হয়েছিল— এটি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে সফল হতে গেলে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। নিজের সফলতার গল্প শোনালেন হৃতিক রোশনের বোন

সুনয়না রোশন। জীবনের ব্যস্ততা যত বাড়ছে, ততই ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, ফ্যাটি লিভারকে নির্মূল করা সম্ভব। সুনয়না রোশন অনেক দিন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, এখন আর তার ফ্যাটি লিভারের সমস্যা নেই। এর আগে ২০০৭ সালে সুনয়না রোশন এক বিরল ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার শরীরের লিম্ফ্যাটিক সিস্টেম ছাড়াও জরায়ুমুখ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুরু হয় চিকিৎসা। সেই সময় হঠাৎ তার জন্ডিস ধরা পড়ে। একই সঙ্গে দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। সুনয়না বুঝতে পারছিলেন, তিনি ভালো নেই। সেই সময়ে সুনয়না ফ্যাটি লিভারে আক্রান্ত হন। কারণ

এর আগে খাওয়াদাওয়ার ওপরে তার বিশেষ কোনো নিয়ন্ত্রণ ছিল না। সুনয়না বলেন, তখন আমি শরীরচর্চাও করতাম না। প্রায় প্রতিদিনই বাইরের খাবার খেতাম। যেন আসক্ত হয়ে পড়েছিলাম। যে কোনোভাবেই হোক বাইরের খাবার আমাকে খেতেই হবে। এর ফলে ফ্যাটি লিভারের সমস্যাও বাড়তে থাকে। রক্ত পরীক্ষায় সুনয়নার তৃতীয় পর্যায়ের ফ্যাটি লিভার ধরা পড়ে বলে জানান হৃতিক রোশনের বোন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই লিটন দাসের কীর্তি হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার