ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
গাজার বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের হামলার শুরুর পর মেটার ‘ম্যাস সেন্সরশিপ অপারেশন’র নেপথ্যে ইসরাইল ছিল বলে এক প্রতিবেদনে জানা গেছে। এতে বলা হয়েছে, ফেসবুকের মূল কোম্পানি মেটা ইসরাইলের সমালোচনামূলক বা অস্পষ্টভাবে ফিলিস্তিনিদের সমর্থনকারী ফেসবুক এবং ইনস্টাগ্রামের পোস্টের বিরুদ্ধে ‘ব্যাপক দমন’ অভিযান চালানো হয়েছে। ড্রপ সাইট অনলাইন নিউজ আউটলেটের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। কোম্পানির অভ্যন্তরীণ ডেটা এবং হুইসেল ব্লোয়ারদের উদ্ধৃতি দিয়ে, ড্রপ সাইট জানিয়েছে যে, মেটা ইসরাইলি সরকারের জমা দেওয়া পোস্ট সরানোর অনুরোধের ৯৪ শতাংশ মেনে চলে এবং গড়ে ৩০ সেকেন্ডের মধ্যে ইসরাইলের এ অনুরোধ মেনে চলতে ৯০ হাজারেরও বেশি পোস্ট সরিয়ে ফেলে। ড্রপ সাইট জানিয়েছে, মেটার স্বয়ংক্রিয় এ

পদক্ষেপের ফলে ২০২৩ সালের শেষের দিক থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামজুড়ে আনুমানিক ৩৮.৮ মিলিয়ন অতিরিক্ত পোস্টের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’। ফাঁস হওয়া নথিতে জানা গেছে, ইসরাইলের পোস্ট সরিয়ে ফেলার এসব অনুরোধের মূল লক্ষ্য হচ্ছে আরব এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ব্যবহারকারী। তারাই মূলত এমন সেন্সরশিপের আওতায় পড়েছেন। বিশ্বব্যাপী পোস্ট সরানোর অনুরোধের সবচেয়ে বড় উদ্যোক্তা হলো ইসরাইল, এবং মেটাও একই পদ্ধতি অনুসরণ করেছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা পোস্টের আওতা প্রসারিত করেছে এবং আধুনিক ইতিহাসের সবচেয়ে গণ-সেন্সরশিপ অভিযান চালানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম