ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”
ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা: ফ্যাক্ট চেক
ভারতের কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম “ওয়ানইন্ডিয়া” আজ ২৯ ডিসেম্বর “ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে দাবি করা হয়,হাসিনা জমানার শেষ হতেই বাংলাদেশের পাকিস্তান প্রীতি সপ্তমে। ভারতের অবদান ভুলে ভারত বিরোধিতার জিগির তুলে পাকিস্তানকে নিয়ে মেতে আছেন মুহাম্মদ ইউনূস। আর এবার আশঙ্কা বাড়িয়ে বাংলাদেশে ফিরছে পাক সেনাবাহিনী।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়,২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশজুড়ে পাকিস্তানের বাহিনী ঢুকে প্রশিক্ষণ দেবে বলে চুক্তি হয়েছে দুই দেশের। এমনটাই সূত্রের খবর। একাত্তরের যুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই পাক সেনা।
বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন পাক সেনার মেজর জেনারেল পদমর্যাদার
অফিসার। মুক্তিযুদ্ধে ইতিহাস ভুলে ৫৩ বছর পর বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের সেনা। আসন্ন ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ময়মনসিংহ ক্যান্টনমেন্টে শুরু হবে প্রশিক্ষণ। ১ বছর ধরে বাংলাদেশের জওয়ানদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। গত নভেম্বরে এমনই প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনার তরফে। উল্লেখ্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন জানিয়ে গেল ২৮ ডিসেম্বর আইএসপিআর প্রতিবাদ লিপি দেয়।তাই ভারতের সংবাদমাধ্যমের দাবি করা এই খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।