ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরাইলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস। এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে। খুব কাছে থেকেও প্রিয়জনকে পাবার আশা ফুরাচ্ছে। তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে। ফিলিস্তিনি বন্দিদের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাওয়া কমপক্ষে ১৫৪ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। নির্বাসনে পাঠানো এসব বন্দি ইসরাইল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত। আল জাজিরা জানিয়েছে, মোট প্রায় ২৫০

জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে আটক করা প্রায় ১,৭০০ ফিলিস্তিনিকেও ধরা হচ্ছে। যারা গত দুই বছর ধরে ইসরাইলের যুদ্ধ চলাকালীন সময়ে আটক হন। তবে এখনো নিশ্চিত নয়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বন্দি বিনিময়ের সময়, মুক্তি পাওয়া বহু বন্দিকে তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুরস্কসহ বিভিন্ন আঞ্চলিক দেশে নির্বাসিত করা হয়েছিল। জাতিসংঘের মতে, এদের অনেককেই ‘জবরদস্তিমূলকভাবে অদৃশ্য’ করা হয়েছিল। এদিকে সোমবার হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় ২০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরাইলও

দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ