ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম-ছবি প্রকাশ নিয়ে অস্বস্তি তামিমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম-ছবি প্রকাশ নিয়ে অস্বস্তি তামিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দেশের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অপরাধ এখনো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও তাদের নাম-ছবি গণমাধ্যমে এসেছে। এর মধ্যে ডিপিএলে যাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সেই দুই ক্রিকেটারকে তদন্তের অংশ হিসেবে মিরপুরে ডেকে নিয়ে মিডিয়ার সামনে এভাবে দৃশ্য ধারণও করা হয়েছে। এ বিষয়গুলো মেনে নিতে পারছেন না তামিম। শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইপুকুরের ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বোর্ডকে খুবই স্পষ্টভাবে বলেছি দেখুন, যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করেছে তার শাস্তি হোক আমরা

সবাই চাই। আমরা শতভাগ এটার সঙ্গে একমত।’ ‘কিন্তু তার মানে এই নয় যে এই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। এটা করানোর কোনো অধিকার আপনার নেই। এটা বিশ্ব এন্টি করাপশন বা কোনো জায়গায় এমন নিয়ম নেই মিডিয়ার সামনে একই জিনিস করিয়ে দুটো ছেলেকে বেইজ্জত করবেন। এটা ক্রিকেটারদের প্রতি অপমান। আমরা এটা নিয়ে এক ফোটাও খুশি ছিলাম না’-যোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়েও কথা বলেছেন তামিম। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জন ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবির সমালোচনা করেছেন তিনি। বলেছেন, ‘এর আগে বিপিএলেও একই ঘটনা ঘটেছে। দশজনের নাম লিক হয়েছে। বিসিবি থেকে দশজনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে।

ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক। যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক। যদি ওইখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ, নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন