ফসলি জমি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

ফসলি জমি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
কুমিল্লার দেবিদ্বারে নির্জন ফসলি জমি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় ওই উপজেলার জাফরগঞ্জ নির্জন একটি ফসিল মাঠ থেকে দুটি যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দেবিদ্বার থানা পুলিশ। নিহতরা হলেন- মনির হোসেন (৩২)। তিনি জাফরগঞ্জের হাজী আলী মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে। অপরজন মোহন মিয়া (৩৫)। সে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রুহুল আমিনের ছেলে। দুজনে জাফরগঞ্জের একটি স্থানীয় ডিস ক্যাবল নেটওয়ার্কের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেনে দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন। স্থানীয় আব্দুর রহিম সহ একাধিক ব্যক্তি জানান, সকাল ৭টায় আমরা দুটি লাশের খরব পাই। পরে

জলায় গিয়ে দেখি ধানক্ষেতের পাশের একটি খালি জায়গায় খর বিছানো। খরের উপর পড়ে আছে দুটি লাশ। জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ভোর সকালে আমি খবর পাই আমার ওয়ার্ডে জলায় একটি ধানের ফসিল জমিতে দুটি লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেই। জাফরগঞ্জ ডিস ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলম বলেন, মনির আমার অফিসে কাজ করত প্রায় ৮ বছর। মোহন কাজ করত ৪ বছর। গতকাল রাত ৭টায় দুইজনসহ আমরা সবাই এক সাথে খাবার খাই। পরে তারা যে যার মতন চলে যায়। সকাল বেলা খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। নিহত মনিরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের পরিবারে শোকের মাতম। মনিরের

দুই শিশু সন্তান রয়েছে । বড় সন্তানকে বুকে নিয়ে অঝোরে কান্নায় করছেন তার স্ত্রী রেশমা আক্তার। তিনি বলেন, আমার তো আর কেউ নাই। আমার ছেলে মেয়েরে কে দেখবো? দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন বলেন, আমরা দু’টি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। দুজনের সম্পর্কে আমরা তথ্যসংগ্রহ করার চেষ্টা চলছে। তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একজনের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা খুব দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন