ফলোয়ারদের যে হুমকি দিলেন সোহানা সাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ফলোয়ারদের যে হুমকি দিলেন সোহানা সাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থি অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে আলোচিত ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়া স্ট্যাটাসে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সোহানা সাবা। সম্প্রতি এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান, তিনি এমন কিছু করেননি। বরং তার আইডি হ্যাক করার চেষ্টা থেকে এসব করা হচ্ছে। অপর একটি স্ট্যাটাসে কিছু মানুষকে উদ্দেশ করে সাবা লেখেন- ‘কিছু অভাগা, যারা গত ১৮ বছর ধরে আমাকে ফলো করে আসছেন, ইনবক্সে

নক করছেন আর ফ্রেন্ডলিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়েস্ট করে আসছেন— তারা আমার হ্যাকড আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যারপর নাই পুলোকিত!’ অভিনেত্রী লেখেন- তাদের ছ্যাঁচড়ামির বড় প্রমাণ দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে উৎসাহী। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি অনেক বড় ‘লায়েক’! সবশেষ অভিনেত্রীর সংযোজন- ‘যদিও আমি নিশ্চিত, আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে এটুকুতে নিজের আত্মসম্মান খোয়াতে যেত না! সে যাই হোক।’ আরও একটি পোস্টে সবাইকে সতর্ক করে সোহানা সাবা লেখেন, ‘আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, অবশ্যই লিখবেন। নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে লিখবেন। আমার কমেন্ট বক্সে এসে লিখে নিজের লাইক-কমেন্ট- শেয়ার

বাড়াতে চাইলে আপনাকে কট করে কেটে দেব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম! নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের