ফতুল্লায় দুই শিশুকে অপহরণ, তিনদিন পর উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ফতুল্লায় দুই শিশুকে অপহরণ, তিনদিন পর উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের তিন দিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে অপহরণকারীদের আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো ফতুল্লার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আ. কাদিরের ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)। অপহ্রত শিশু উদ্ধারের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তিতে জানান, ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে শিশুদের পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

করা হয়। পরে পরিবারের সদস্যরা হতাশা হয়ে পড়ে। এ ঘটনায় ঐ দিনই শিশুর নানা মো: সালাউদ্দিন ফতুল্লা থানার একটি সাধারণ ডায়েরী (জিডি) যার নং-৫৮৫। জিডি দায়েরের পর প্রথমে পুলিশ বিষয়টা নিয়ে তদন্তে নামে। পরে পিবিআই নারায়ণগঞ্জ এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালীন জানা যায় যে আসামীরা অপহৃত ভিকটিমদ্বয়কে নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। পরে নারায়ণগঞ্জের পিবিআই এর ইন্সপেক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শিশু দুইজনকে উদ্ধার করা হয়। তবে পিবিআই নারায়ণগঞ্জ তৎপরতা ও উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। ভিকটিমদ্বয়কে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে ভিকটিমদ্বয়কে অপহরণ করে নিয়ে যায়। আর উদ্ধার হওয়ার পর আদালতের আদেশক্রমে নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অফিসার নূর ফারজানা উদ্ধারকৃত শিশুদের পরিবারের জিম্মায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ