ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন বিজয়
দীর্ঘদিন ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন—বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা প্রেম করছেন। তাদের এ সম্পর্ক একপ্রকার ‘ওপেন সিক্রেট’। যদিও দু’জনের কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে নানা সময়ে আকার-ইঙ্গিতে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তারা একে অপরের খুব কাছের মানুষ।
এই তারকা জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করে, তাই প্রায়ই অনুরাগীদের প্রশ্ন—কবে বিয়ে করছেন বিজয়-রাশমিকা? কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম এবং জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের উত্তর কিছুটা হতাশ করেছে ভক্তদের।
সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়, তিনি জীবনসঙ্গীতে কী কী গুণ খোঁজেন? জবাবে বিজয় সোজাসাপ্টা বলেন, ‘আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।’ যদিও পরবর্তী প্রশ্নে কিছুটা নরম সুরে কথা বলেন, তবুও রাশমিকার প্রসঙ্গে
কোনও সরাসরি উত্তর দেননি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী? তখন বিজয় বলেন, ‘যে কোনও ভাল মনের ভাল নারীই উপযুক্ত।’ এ ধরনের প্রশ্নে আগেও রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন বিজয়। তবে বিজয়ের নাম শুনলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, তা তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক কিছু বলে দেয়। কিছুদিন আগেই রাশমিকা জন্মদিন পালন করতে গিয়েছিলেন ওমানে। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ঠিক একই সময়, একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন বিজয়ও। তাই অনেকেই ধরে নিয়েছেন তারা একসঙ্গেই ছিলেন। তবে এবার জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা অনুরাগীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—তাদের সম্পর্ক কি তবে শুধু
গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে?
কোনও সরাসরি উত্তর দেননি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী? তখন বিজয় বলেন, ‘যে কোনও ভাল মনের ভাল নারীই উপযুক্ত।’ এ ধরনের প্রশ্নে আগেও রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন বিজয়। তবে বিজয়ের নাম শুনলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, তা তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক কিছু বলে দেয়। কিছুদিন আগেই রাশমিকা জন্মদিন পালন করতে গিয়েছিলেন ওমানে। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ঠিক একই সময়, একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন বিজয়ও। তাই অনেকেই ধরে নিয়েছেন তারা একসঙ্গেই ছিলেন। তবে এবার জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা অনুরাগীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—তাদের সম্পর্ক কি তবে শুধু
গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে?





