ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
প্রেমিকার জন্য শ্যালামের এলাহি কাণ্ড
টিমোথি শ্যালামে তার সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকা কাইলি জেনারকে এনগেজমেন্ট রিং দেওয়ার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, এ অভিনেতা এরই মধ্যে এনগেজমেন্ট রিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এজন্য তিনি প্যারিসে তৈরি একটি কাস্টম এনগেজমেন্ট রিংয়ের জন্য প্রায় ৩ লাখ ডলার খরচ করেছেন। জানা গেছে, এই ঝলমলে আংটিতে রয়েছে চমকপ্রদ ১৫০টি হীরা। খবর: কইমই
‘ডিউন’ তারকাখ্যাত শ্যালামে কয়েক মাস ধরে এই এনগেজমেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, কারণ তিনি কাইলির সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে চান। আংটির খবর ছড়ানোর আগে, এই কাপল প্যারিস ও মিলানে বিলাসবহুল সম্পত্তি কেনার সন্ধান করছিলেন, যা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়।
এদিকে গণমাধ্যম দ্য
মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্যালামে তার বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন কাইলির জন্য নিখুঁত আংটি বেছে নেওয়ার জন্য বিশেষ কারিগর খুঁজে পেতে। কারিগরের সন্ধানে তিনি ফ্রান্স ও নিউইয়র্ক সিটি পর্যন্ত গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত একজন প্যারিসিয়ান ডিজাইনারকে বেছে নেন, যিনি কাইলির জন্য অনন্য এক আংটি তৈরি করবেন। অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘এই আংটি, যা প্যারিসিয়ান ডিজাইনার দ্বারা তৈরি করা হচ্ছে, এটি অত্যন্ত বিশেষ এবং এর কাজ সম্পূর্ণ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। শ্যালামে এনগেজমেন্টের জন্য প্রস্তুত এবং কাইলির সঙ্গে দীর্ঘ, সুখী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে।’ এদিকে আংটিটি প্রস্তুত হওয়ার পর শ্যালামে এনগেজমেন্টের দিকে মনোযোগ দেবেন এবং অনুষ্ঠানটির জন্য বিশেষ স্থান
বাছাই করবেন। তাদের একে অন্যের ভালোবাসার কথা জানিয়ে অভিনেতার আরেক বন্ধু বলেন, ‘আমি তাকে কখনো এতটা খুশি দেখিনি। তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসে এবং যখনই তারা আলাদা থাকে, তখন গভীরভাবে একে অন্যকে মিস করে। তারা নিয়মিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে এবং একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি গড়ার চেষ্টা করছে।’ যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি, তবে শ্যালামের কাছের সূত্র থেকে জানা যায়, বছরের শেষদিকে এ অনুষ্ঠান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাইলি জেনার র্যাপার ট্র্যাভিস স্কটের (আসল নাম জ্যাক বারমোন ওয়েবস্টার) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘর আলো করে আসে কন্যা ও পুত্রসন্তান।