প্রিয়জনকে আলিঙ্গন করা কেন উপকারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

প্রিয়জনকে আলিঙ্গন করা কেন উপকারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
চলছে ভালোবাসা সপ্তাহ। আর এই সময় একটি বিশেষ দিন হল ১২ ফেব্রুয়ারি। এই দিনটি হাগ ডে বা আলিঙ্গন করার দিন হিসেবে পালন করা হয়। আপনি কি জানেন আলিঙ্গন করার কত ধরনের উপকারিতা রয়েছে। প্রিয়জনকে সামান্য একটু জড়িয়ে ধরলে শরীর, মন দুইই শান্ত থাকে। আলিঙ্গন আমাদের স্বস্তি দেয়। এতে স্বাস্থ্যগত অনেক উপকারিতাও আছে। আলিঙ্গনের ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। আলিঙ্গন করলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়- মেজাজ ভালো থাকে : আলিঙ্গন করলে শরীর থেকে উত্তেজনা কমে যায়। এর ফলে শরীর থেকে সুখী হরমোন ভালোভাবে নিঃসৃত হয়। এর ফলে মেজাজকে উন্নত হয়। মানসিক চাপ দূর করে : মানসিক চাপ দূর

করতে প্রিয় মানুষকে আলিঙ্গন করতে পারেন। তাহলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমতে শুরু করবে। এর ফলে মানসিক চাপ ও উদ্বেগের মতো সমস্যাও কমতে থাকবে। এমন কি শরীরও সুস্থ থাকবে। বড় রোগের ঝুঁকি কমে: সাইকোলজিক্যাল সাইন্স জার্নালের একটি গবেষণা থেকে জানা গেছে, আলিঙ্গন করলে বড় রোগের ঝুঁকি কমবে। তাই প্রিয়জনকে আলিঙ্গন করুন। স্মৃতিশক্তি বাড়ে : স্মৃতিশক্তি বাড়াতেও আলিঙ্গন করা খুব জরুরি। আলিঙ্গন করলে শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। এর ফলে মন ভালো থাকে। সেই সঙ্গে মানসিক চাপ কমে ও মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। শরীরে শান্তি আসে: আলিঙ্গন করলে শরীর থেকে ভয় দূর হয়। এতে শরীরে শান্তি আসে, কাজের উদ্যম

বাড়ে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যার ফলে হৃৎপিণ্ডও সুস্থ থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’