প্রার্থীদের প্রচারের সব ব্যবস্থা করতে পারবে ইসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ May, ২০২৫

প্রার্থীদের প্রচারের সব ব্যবস্থা করতে পারবে ইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ May, ২০২৫ |
জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর প্রচারের সব ধরনের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার ব্যবস্থাও করতে পারবে। শুধু তাই নয়, তাদের ব্যানার, ফেস্টুন, লিফলেট নির্বাচনি এলাকায় টানানোর ব্যবস্থাও করবে ইসি। তবে এর ব্যয় বহন করবেন প্রার্থীরা। এসব বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে এ সংক্রান্ত কমিটি। ওই খসড়া বিধিমালা আজ অনুষ্ঠেয় কমিশন সভায় তোলা হবে। কমিশন অনুমোদন দিলে তা কার্যকর করার ব্যবস্থা নেবে ইসি সচিবালয়। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন

ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় দুটি আলোচ্যসূচি রয়েছে। এগেুলো হলো-রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫। জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে রাজনৈতিক আলোচনার মধ্যে এ দুটি খসড়া চূড়ান্ত করল ইসি। সাধারণত আরপিওর সঙ্গে মিল রেখে বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়ে থাকে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা আলোচ্যসূচি হিসাবে রয়েছে। এ দুটি বিষয়ের ওপর আলোচনা হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে, ইসি সচিবালয় তা

প্রতিপালন করবে। জানা যায়, খসড়া আচরণ বিধিমালায় এবার বেশকিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রচারের সুযোগ রাখা। ইসি চাইলে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম গ্রহণ করতে পারবে। এর যুক্তি হিসাবে ইসির কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে এটি সফল হলে নির্বাচনে প্রার্থীদের ব্যয় ও সহিংসতা কমে আসবে এবং স্বচ্ছতা বাড়বে। কালোটাকার প্রয়োগ বন্ধ হবে। কারণ, নির্বাচনি সব ধরনের সরঞ্জাম ইসি থেকে সরবরাহ করা হবে। বিগত কমিশনগুলোর সংলাপে বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল সরকারি খরচে নির্বাচনি প্রচারের ব্যবস্থার প্রস্তাব করেছিল। বিধিমালায় ইসি নিজ তত্ত্বাবধানে প্রচারের ব্যবস্থার সুযোগ রাখলেও ওই কাজের খরচের টাকা প্রার্থীদের বহন করার বিধান রেখেছে। এ বিষয়ে

খসড়া বিধিমালায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা বা কমিশনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে নির্বাচনি প্রচার চলবে। ওই নির্বাচনের সভাস্থল, মাইকিং, ব্যানার, ফেস্টুন, লিফলেট প্রভৃতি খাতের ব্যয় সংবলিত বাজেট এবং কর্মপরিকল্পনা অনুমোদন করবেন ওই কর্মকর্তা। প্রার্থীরা ইসির নির্ধারিত হারে ওই কর্মকর্তার নির্ধারিত কোড/হিসাব নম্বরে টাকা জমা দেবেন। নির্বাচনের পর উদ্ধৃত টাকা থাকলে তা সমহারে প্রার্থীদের ফেরত দেওয়া হবে। খসড়া বিধিমালায় ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকে আইনি কাঠামোতে যুক্ত করেছে। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে চাইলে তার নাম, অ্যাকাউন্ট, আইডি প্রভৃতি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ব্যক্তিগত চরিত্রহনন করে

প্রচারণা চালানো যাবে না। কেউ প্রচার চালালে তার বিরুদ্ধে সাইবার বা ডিজিটাল সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার খরচকে নির্বাচনি ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনি প্রচারে সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। প্রার্থীদের প্রতি সাত দিন পর নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নতুন বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে নির্বাচনের পর একবারই হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া মাইক ব্যবহারে শব্দের মান ৬০ ডেসিবেলের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান