প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
এক যুগেরও বেশি সময় আগে ২০১২ সালে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রং’ দিয়ে নায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। অভিষেকেই হুলুস্থুল ফেলে দেন দর্শক মহলে। প্রথম চলচ্চিত্রের সুবাদেই রাতারাতি তারকা বনে যান তরুণ এই অভিনেত্রী। এরপর একই প্রতিষ্ঠানের পরপর কয়েকটি সিনেমায় হিট হওয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকাতেও নাম ওঠে তার। কিন্তু তারপর? তারপরের গল্পটা একেবারেই অকল্পনীয়। ক্যারিয়ারের মধ্য গগনে সোশ্যাল মিডিয়ায় রগরগে একটি যৌনতার ভিডিও ছড়িয়ে পড়ায় হঠাৎ স্তিমিত হয়ে যান এই ‘অগ্নিকন্যা’। এতে জাজ মাল্টিমিডিয়া থেকেও ছিটকে পড়েন মাহিয়া মাহি। স্ক্যান্ডালের পর শত চেষ্টা করেও সিনেমায় নিয়মিত হতে

না পারায় হঠাৎ বিয়ে করে সংসারী হয়ে ওঠেন তিনি। মাঝেমধ্যে শোবিজে কাজও করেন টুকটাক। এরপর বিচ্ছেদ শেষে নতুন বিয়ে করে ব্যবসা শুরু করেন। সন্তান হওয়ার পর রাজনীতিতে নামেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিপুল ভোটে পরাজিত হন। রাজনীতিতে হেরে পুরোপুরি অভিনয়কে গুডবাই জানিয়েছিলেন মাহি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয়সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয় এরই মধ্যে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ, অডিও কল রেকর্ড ফাঁস, মামলায় জড়ানো, গ্রেপ্তার অনেক কিছুই ঘটে তার জীবনে।দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ আবার খবরের শিরোনামে মাহিয়া মাহি। এই নায়িকা এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ঘোষণা দিলেন আবার চলচ্চিত্রে অভিনয় করছেন

তিনি।এই চর্চার মধ্যেই মাহির সর্বশেষ স্বামী রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মাহিয়া মাহি। বিচ্ছেদের দেড় বছর পর আবার দর্শকের কাছে হাস্যকর হয়ে উঠল নায়িকার একটি বক্তব্য। মাহি বলেন, ‘স্বামী রাকিবের সঙ্গে আমার বিচ্ছেদ হয়নি। আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ ফিলিস্তিনের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব ভারতেরফিলিস্তিনের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব ভারতের শনিবার (১৮ অক্টোবর) দেশে প্রায় সবগুলো অনলাইন পোর্টালে মাহির বক্তব্য নিয়ে প্রতিবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত মাহিয়া মাহি। প্রশ্ন ওঠে, তিন দিন আগে স্বামী রাকিবের ফ্রেমবন্দি মাহির একটি ফেসবুক পোস্ট নিয়েও।

ছবিটি কোথায় তোলা হয় গণমাধ্যমকর্মীর এমন এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে “ম্যারিড”, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’ অথচ দেড় বছর আগেই ফেসবুক লাইভে এসে অশ্রুসিক্ত কণ্ঠে ভক্ত ও গণমাধ্যমকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। সেই ঘোষণার পর রাকিবের সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে কয়েক দিন ধরে মাহি ও রাকিবের সম্পর্ক আবার আলোচনায় নিয়ে এসেছেন বহুল চর্চিত এই নায়িকা। ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায়

গরমের দাপট৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় গরমের দাপট ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি সন্তানও আছে। তারও আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর