প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে: উপদেষ্টা আসিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে: উপদেষ্টা আসিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিতি না থাকায় ক্ষোভ জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা যদি ভালো একটা কাজ করতে গিয়ে কারো বাঁধার সম্মুখীন হন তাহলে আমি নিশ্চিত

জনগণ গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরও আপনারা কেনো কাজ করছেন না, কেনো সদিচ্ছাটা নেই আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি কাজ না করে, জবাবদিহি দিতে ব্যর্থ হয় তাকে আমাদের প্রয়োজন নেই।’ এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থায় হতাশা প্রকাশ করেন এই উপদেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম