প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাইয়ে ১ বছরের রেসিডেন্সি ভিসা, জানুন শর্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাইয়ে ১ বছরের রেসিডেন্সি ভিসা, জানুন শর্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
দুবাই সরকার মানবিক কারণে প্রবাসীদের জন্য এক বছর মেয়াদি নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট ইস্যু করে থাকে। এই ভিসাটি বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যারা তাদের পরিবারকে (যেমন: বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, সন্তান, ভাই-বোন) স্পন্সর করতে চান, অথবা যারা এমন দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ বা দুর্যোগ চলছে। আবেদনকারীরা যদি উপযুক্ত স্পন্সর বা হোস্ট পান, তাহলে তারা এক বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পেতে পারেন। মানবিক ভিসার ধরন ও প্রয়োজনীয়তা: ১. বাবা-মা (মা ও বাবা) স্পন্সর: স্পন্সরকৃত ব্যক্তির পাসপোর্টের কপি ন্যূনতম বেতন ১০,০০০ দিরহাম উল্লেখসহ বেতন সনদ বা নিয়োগপত্র বাসার উপযোগী টেন্যান্সি চুক্তি (attested) শেষ ৩ মাসের ব্যাংক বিবরণী ২. শ্বশুর-শাশুড়ি স্পন্সর: উপরোক্ত একই শর্তাবলি প্রযোজ্য ৩. স্ত্রী ও সন্তানদের স্পন্সর (যদি বেতন ৪,০০০ দিরহামের

কম এবং পূর্ববর্তী রেসিডেন্স পারমিট বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়): পাসপোর্ট বিয়ে ও সন্তানদের জন্ম সনদ (attested) টেন্যান্সি কনট্রাক্ট ব্যাংক বিবরণী (শেষ ৩ মাসের) ৪. সন্তানদের স্পন্সর (যদি স্বামী-স্ত্রীর সম্মিলিত আয় ৪,০০০ দিরহামের নিচে হয়): দু’জনের পাসপোর্ট সন্তানের পাসপোর্ট বেতন সনদ/চুক্তিপত্র বিয়ে ও জন্ম সনদ (আরবি অনুবাদসহ attested) দুইজনের ব্যাংক বিবরণী বাসার চুক্তিপত্র ৫. ভাই-বোন স্পন্সর (১৮ বছরের নিচে বা বাতিল রেসিডেন্স পারমিটধারী): পাসপোর্ট পূর্ববর্তী রেসিডেন্স পারমিট (যদি থাকে) বেতন সনদ টেন্যান্সি চুক্তি প্রথমে অভিভাবকদের স্পন্সর করা আবশ্যক, মৃত্যুবরণ বা বিবাহ বিচ্ছেদের ব্যতিক্রম ৬. সৎসন্তান স্পন্সর: সন্তানের পাসপোর্ট মায়ের/বাবার রেসিডেন্স পারমিট বেতন সনদ জন্ম সনদ (attested) NOC (বাহিরে ইস্যু হলে attested), প্রয়োজনে অভিভাবকত্ব সনদ ৭. ২৫ বছরের বেশি বয়সী সন্তান: সন্তানের পাসপোর্ট স্পন্সরের বেতন সনদ শিক্ষা চালিয়ে যাওয়ার প্রমাণ বা স্নাতক সনদ (attested) ৮. অভিভাবকত্বে থাকা শিশু: সন্তানের পাসপোর্ট বেতন সনদ জন্ম

সনদ অভিভাবকত্ব সনদ (আদালত কর্তৃক জারিকৃত ও attested) ব্যাংক বিবরণী, বাসার চুক্তিপত্র ৯. ফোস্টার কেয়ার (দত্তক শিশু): পাসপোর্ট বেতন সনদ বাসার চুক্তিপত্র জন্ম সনদ আদালতের দত্তক সনদ ও অনাপত্তি সনদ (attested) orphanage-এর তথ্যসহ ১০. তালাকপ্রাপ্ত বা বিধবা নারী (সন্তানসহ বা ছাড়া): ৬ মাসের মধ্যে আবেদন আবেদনকারী UAE-তে থাকতে হবে স্বামীকে গ্যারান্টর হতে হবে (মৃত্যুর পূর্বে) নিজেই গ্যারান্টর হতে হবে (সন্তান স্পন্সর করতে চাইলে) ১১. তালাকপ্রাপ্ত বা বিধবার সন্তান স্পন্সর: সন্তানের পাসপোর্ট ১৮+ হলে মেডিকেল পরীক্ষা আগের রেসিডেন্স পারমিট এক বছরের জন্য বৈধ, নবায়নের জন্য অনুমোদিত কমিটির কাছে যেতে হবে ১২. পুত্রবধূ স্পন্সর: পুত্রবধূর পাসপোর্ট ছেলের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট (একই স্পন্সরের অধীনে) বিয়ে সনদ (attested) বাসার চুক্তিপত্র কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে প্রবাসে, মৃত, চাকরি হারিয়েছে ইত্যাদি) ১৩. নাতি-নাতনি স্পন্সর (পুত্র/কন্যার দিক থেকে): সন্তানের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট

(একই স্পন্সরের অধীনে) জন্ম সনদ কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে/মেয়ে প্রবাসে, বেকার, মৃত্যুবরণ করেছে ইত্যাদি) বাসার চুক্তিপত্র, বেতন সনদ ১৪. যুদ্ধ বা দুর্যোগপীড়িত দেশের নাগরিকদের স্পন্সর: প্রযোজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাগজপত্র খরচ: রেসিডেন্স পারমিট ফি: ২০০ দিরহাম জ্ঞান ফি: ১০ দিরহাম উদ্ভাবন ফি: ১০ দিরহাম দেশের ভিতরে আবেদন করলে: ৫০০ দিরহাম ডেলিভারি: ২০ দিরহাম প্রতি অতিরিক্ত বছর: ১০০ দিরহাম বাড়তি শর্তাবলি: আবেদনকারী যদি ইউএই নাগরিকের আত্মীয় হন, যেকোনো সম্পর্কের প্রমাণ দিতে হবে। যদি একজন প্রবাসীর আত্মীয় হন, তাহলে বাবা, মা, নাবালক ভাইবোন, স্বামী বা স্ত্রীর পিতা-মাতা ও নাবালক সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন