প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা সত্ত্বেও যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) লন্ডনের চারটি ভিন্ন বিশ্ববিদ্যালয়জুড়ে এই বিক্ষোভ চলছে। এটি কিংস কলেজ থেকে শুরু হয়েছে। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং তারপর ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে যায়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 'দ্য টাইমস' পত্রিকায় একটি লেখেন, ৭ অক্টোবরের নৃশংসতার বার্ষিকীতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। একটি দেশ হিসেবে এটি আমাদের সংস্কৃতি নয়। অন্যদের প্রতি এত কম সম্মান দেখানো ব্রিটিশসুলভ আচরণ নয়। তিনি স্পষ্টতই ফিলিস্তিনের সমর্থনে হওয়া এই বিক্ষোভগুলোকে ইহুদি-বিদ্বেষের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, বিশেষ করে ৭ অক্টোবর, এই দিনটি ইহুদি জনগণের জন্য শোকের দিন হিসেবে

মুক্ত রাখা উচিত। তবে আমি এখানে যাদের সাথে কথা বলেছি, তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সবার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। এই পরিস্থিতির মূল খারাপ দিকটি হলো গণহত্যা। এ দিনে প্রতিবাদ করতে না আসাটা তাদের জন্য একটি গুরুতর ভুল হবে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি