ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান
আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
প্রথমবার রূপালি পর্দায় এ আর রহমান, দেখা যাবে ভিন্ন চরিত্রে
সংগীতের দুনিয়ায় যুগ যুগ ধরে রাজত্ব করে যাচ্ছে এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে ঝুলিতে পুরেছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও ভারতসহ বিভিন্ন দেশের সম্মাননা। এই সুরকার এবার চমকে দিয়েছেন নতুন খবরে। জানিয়েছেন, এবার অভিনেতা পরিচয়ে দর্শক শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
আজকাল, এইসময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে চলেছেন অস্কারজয়ী সুরকার ও গায়ক এ আর রহমান। তার অভিনয় যাত্রা শুরু হতে চলেছে ‘মুনওয়াক’ নামে এক হাসির সিনেমার মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা।
মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ড উডস প্রোডাকশনের সংস্থা প্রযোজিত এই
সিনেমাটি ইতোমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শুধু তাই নয়, এ সিনেমায় রহমানকে দেখা যাবে এক ‘রাগী পরিচালক’-এর চরিত্রে। অভিনয় ছাড়াও সিনেমার সব গান গেয়েছেন তিনি নিজে, ফলে ‘মুনওয়াক’-এর সাউন্ডট্র্যাকেও মজবে সুরপ্রেমীরা। পরিচালক মনোজ এন এস-এর কথায়, এ আর রহমান এবং প্রভুদেবাকে নিয়ে একসঙ্গে কাজ করা এক দুর্দান্ত অভিজ্ঞতা। সিনেমার গান দর্শকদের জন্য হবে কানের পাশাপাশি চোখজুড়ানো এক উপহার। প্রভুদেবা গানগুলোয় তুলে ধরেছেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স, যেখানে বড় ভূমিকা রেখেছেন কোরিওগ্রাফার শেখর মাস্টার। গানে রহমান যোগ করেছেন এক আলাদা উষ্ণতা ও আকর্ষণ। সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি। এতে রহমান-প্রভুদেবা জুটি ছাড়াও অভিনয়
করছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে, দীপা আকা, সান্তোষ জ্যাকব, রামকুমারসহ আরও অনেকে। ‘মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে।