ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি
বলিউডে দুজনই কাটিয়ে দিয়েছেন কয়েক দশক। ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্বও বেশ গাঢ়। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, দীর্ঘ এই ক্যারিয়ারে কখনোই একসঙ্গে পর্দা ভাগ করা হয়নি সুপারস্টার অক্ষয় কুমার ও ভার্সেটাইল অভিনেত্রী রানি মুখার্জির। অবশেষে ভক্তদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। বলিপাড়ায় জোর গুঞ্জন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি ৩’-এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই দুই হেভিওয়েট তারকা।
নতুন বছরে নতুন চমকে বছরের শুরুতেই বি-টাউনে চাউর হয়েছে এই খবর। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের তুমুল জনপ্রিয় ‘ওএমজি’ বা ‘ওহ মাই গড’ সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যাবে রানির জাদুকরী অভিনয়। এই দুই পাওয়ারহাউস পারফর্মারকে এক ফ্রেমে দেখার খবরে ইতোমধ্যেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
শুটিং ও প্রি-প্রোডাকশন
আপডেট সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে চলতি বছরের (২০২৬) মাঝামাঝি সময় থেকেই ‘ওএমজি ৩’-এর শুটিং ফ্লোরে গড়াবে। প্রথম দুই কিস্তির বিশাল সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে কোনো খামতি রাখতে নারাজ খোদ অক্ষয় কুমারও। তাই কাস্টিং থেকে চিত্রনাট্য—সবকিছুতেই বিশেষ নজর দিচ্ছেন নির্মাতারা। ফ্র্যাঞ্চাইজির সাফল্য ও প্রত্যাশা উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি’ এবং ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’— দুটি ছবিই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সাহসী বক্তব্য এবং হাস্যরসের মিশেলে এই ফ্র্যাঞ্চাইজিটি বলিউডে আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই এবার তৃতীয় কিস্তি নিয়ে মাঠে নামছেন
নির্মাতারা। আর সেখানে অক্ষয়-রানির মতো আনকোরা জুটির কেমিস্ট্রি যে ছবিটির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।