প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে কান ধরিয়ে ওঠবস ও সমাজচ্যুতে মীমাংসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে কান ধরিয়ে ওঠবস ও সমাজচ্যুতে মীমাংসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে বাকপ্রতিবন্ধী এক নারীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আজিজকে (৫৫) সালিশি বৈঠকে ১০ বার কান ধরিয়ে ওঠবস, মাটিতে সিজদা, বিশ হাজার টাকা জরিমানা ও সমাজচ্যুতের মাধ্যমে স্থানীয় ব্যক্তিবর্গ‌সহ জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করে দেন। ইতোমধ্যে সালিশি বৈঠকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ও সালিশকারকদের আইনের আওতায় আনার দাবি জানান। অনেকের মনে প্রশ্ন, ধর্ষণচেষ্টার বিচার কি এতোটুকুতেই শেষ! এদিকে ওই নারীর স্বজনরা সাংবাদিকদের মৌখিকভাবে অভিযোগ করে ঘটনার বর্ণনা দিলেও থানায় কোনও মামলা করেননি। অভিযুক্ত মো. আজিজ উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণডেঙ্গা

গ্রামের আনার বাপের বাড়ির মৃত সফর মুল্লুকের ছেলে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত নয়টায় উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামে ওই বাকপ্রতিবন্ধী নারীর বসতঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর দিন বুধবার (২ এপ্রিল) বিকাল ৩টার দিকে স্থানীয় ব্যক্তিবর্গ‌ একটি সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেন। তবে, সালিশি বৈঠকের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানাজানি হয় বৃহস্পতিবার (৩ এপ্রিল)। এর আগেও বেশ কয়েকবার ওই বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। জানা যায়, ধর্ষণের চেষ্টার শিকার বাকপ্রতিবন্ধী নারী তার স্বামীসহ উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামে তার বাবার বাড়ির পাশেই আলাদা বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস

করে আসছিলেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ওই প্রতিবন্ধী নারী ঘরে একা ছিলেন। সেই সুবাদে অভিযুক্ত মো. আজিজ তার বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই বাকপ্রতিবন্ধী নারীর ধস্তাধস্তির আওয়াজ শুনে তার ভাই ও আশেপাশের লোকজন এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে ধরে মারধর করেন। এক পর্যায়ে তিনি (আজিজ) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর পরদিন বুধবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে উভয় পক্ষের সম্মতিতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আলহাজ নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের সম্মতিতে আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি আবদুল মন্নান, জামাল উদ্দিন, মোরশেদুল আলম টিপু ,

নুরুল আলম সওদাগর ও আলী নবী লেদুদের নিয়ে একটি সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। তিনি বলেন, সালিশি বৈঠকে অভিযুক্ত মো. আজিজকে ধর্ষণচেষ্টার শাস্তি হিসেবে ১০ বার কান ধরিয়ে ওঠবস, মাটিতে সিজদা, বিশ হাজার টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়াও সামাজিক কোনো অনুষ্ঠানে তাকে উপস্থিত না হওয়ার জন্য বলা হয়। ধর্ষণচেষ্টার শিকার বাকপ্রতিবন্ধী নারীর বড় ভাই বলেন, ঘটনার দিন রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে অভিযুক্ত আজিজ আমার বোনের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় আমার বোন ধস্তাধস্তি শুরু করলে আমার ছোটভাই এবং আশেপাশের লোকজন এসে আজিজকে আটক করতে সক্ষম হন। পরে

কৌশলে আজিজ পালিয়ে যান। এর পরদিন স্থানীয় ব্যক্তিবর্গ‌ সালিশি বৈঠকের মাধ্যমে তাকে কান ধরে ওঠবস, অর্থদণ্ড ও সমাজ থেকে বহিষ্কার করে বিষয়টি মীমাংসা করে দেন। সালিশি বৈঠকে বৈঠকের পরে অর্থদণ্ডের বিশ হাজার টাকা আমাদের দিতে চেয়েছিল কিন্তু আমরা নিইনি। তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার অভিযুক্ত আজিজ আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে। তবে সে সময় তাকে আমরা হাতেনাতে ধরতে পারিনি। একবার পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া দিয়ে পাশের একটি বিল থেকে আটক করেছিলাম। এ ঘটনায় তার সঙ্গে আমার ঝগড়া এবং মারামারি হয়েছিল। তখন এ বিষয়টি আমরা তার পরিবারকে জানিয়েছিলাম। এমনকি তার স্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে

অভিযুক্ত আজিজকে বলতে শোনা যায়, আমি কান ধরে ১০ বার উঠছি আর বসছি। এরকম কাণ্ড আর কোনোদিন হবে না। আমি মাফ চাই। বৈঠকে থাকা একজন আজিজকে ইঙ্গিত করে বলন, শয়তান সওয়ার হয়েছে বল। এরপর আজিজকে কান ধরে ওঠবস করতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, বৈঠকে থাকা একজন বলছেন, কেউ ভিডিও করছে কিনা? আবার একই ব্যক্তি বলছেন ভিডিও করতে হবে। এর পরপর আরেকজন বলছেন, এগুলো যাতে ফেসবুকে না যায়, গেলে এলাকার অসম্মান হবে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট