প্রখ্যাত গাইনোকোলজিস্ট টিএ চৌধুরী আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ March, ২০২৫

প্রখ্যাত গাইনোকোলজিস্ট টিএ চৌধুরী আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ March, ২০২৫ |
উপমহাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টিএ চৌধুরী) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার তিনি ইন্তেকাল করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন গাইনোকোলজি এবং অবসটেট্রিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহেরিন ফরহাদ সিদ্দিকা। ১৯৩৭ সালের ১০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন ডা. টিএ চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাশ করেন তিনি। পরে সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান এবং গাইনোকোলজি ও অবসটেট্রিক্সকে বিশেষ বিষয় হিসেবে নিয়ে ‘রয়েল কলেজ অব সার্জনস অব এডিনবার্গ’ থেকে এফআরসিএস করেন তিনি। টিএ চৌধুরী প্রথমবারই ‘রয়েল কলেজ অব অবসটেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট’ থেকে ১৯৬৫ সালে MRCOG পরীক্ষায় পাশ করেন। ইংল্যান্ড থেকে ফিরেই স্যার সলিমুল্লাহ

মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন টিএ চৌধুরী। ছয় বছর পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হন এবং সেখানে সহযোগী অধ্যাপক ও পরবর্তীতে অধ্যাপক হন। ‘ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চে’ পিজি হাসপাতালে অবসর গ্রহণের আগ পর্যন্ত ‘অবস. অ্যান্ড গাইনোকোলজির’ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাত বছর। এরপর ১৯৯৪ সালে অবসর নেন। অধ্যাপক ডা. টিএ চৌধুরী ‘অবস. অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি বাংলাদেশে’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে এই সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি ‘বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি’ এবং ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি ‘এশিয়া অ্যান্ড ওশেনিয়া ফেডারেশন অব অবস. অ্যান্ড গাইনোকোলজি’র ভাইস প্রেসিডেন্ট

এবং ‘সাউথ এশিয়া ফেডারেশন অব অবস. অ্যান্ড গাইনোকোলজি’র প্রেসিডেন্ট ছিলেন। টানা ২০ বছর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস’র কাউন্সিলর ছিলেন। দেশে ও বিদেশের নানা সংগঠন তাকে সম্মাননা প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তিনি ‘ATCO গোল্ড মেডেল’ এবং নেপালে পোস্ট গ্র্যাজুয়েট জনশক্তি বৃদ্ধিতে অবদান রাখায় নেপালের রাজা কর্তৃক সর্বোচ্চ নাগরিক পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন কিংবদন্তী এই চিকিৎসক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়