ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
পেইন কীভাবে মারা গেলেন, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন স্থানীয় সময় গতকাল বুধবার আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন।
তার এই আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারো ধারণা পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন, আবার কেউ বলছেন, মদ্যপ ছিলেন তাই ভারসাম্য রাখতে না পেরে উপর থেকে পড়ে গেছেন।
এদিকে আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে ওয়ান ডিরেকশন তারকা একাধিক ট্রমার কারণে মারা গেছেন, যার ফলে বুয়েন্স আয়ার্সের থার্ড ফ্লোরের হোটেলের বারান্দা থেকে পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ পাঁচজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিচ্ছে, যাদের থেকে পেইন একা থাকাকালীন এই ঘটনা ঘটেছিল বলে জানা
গেছে। বুয়েনস আয়ারসের জরুরি পরিষেবাদির প্রধান প্রকাশ করেছেন, লিয়াম পেইনের মৃত্যু ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের কারণে হয়েছিল। একটি নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে তার মাথার আঘাতগুলো মারাত্মক ছিল। তবে তার হোটেল রুমে পাওয়া পদার্থগুলো সম্ভাব্য অ্যালকোহল এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, পেইন একাধিক আঘাত এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণের কারণে মারা গেছেন। আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছে, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে Questionable Death হিসেবে ধরা হচ্ছে এটিকে। যদিও সবকিছু ইঙ্গিত দেয় যে পড়ার সময় সংগীতশিল্পী একা ছিলেন, তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরণের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফরেনসিক বিশেষজ্ঞরা
জানিয়েছেন, ময়নাতদন্তে যে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা অনেক উঁচু থেকে পড়ে গেলে যে ধরনের আঘাত আশা করা হয়, তার সঙ্গে মিলে যায়। যেমনটা জানা গেছে যে, তিনি হোটেলের থার্ড ফ্লোর অর্থাৎ চতুর্থ তলা থেকে পড়ে গিয়েছিলেন। তারা হাইলাইট করেছিলেন যে মাথার আঘাতগুলো মারাত্মক ছিল এবং মাথার খুলি, বুক, পেট এবং অভ্যন্তরীন অঙ্গপ্রতঙ্গগুলোর বাহ্যিক রক্তক্ষরণও তার মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। মাদকদ্রব্য ও মদ্যপ থাকার প্রমাণ রিপোর্টে বলা হয়েছে যে ফরেনসিক রিপোর্টে সাবেক ওয়ান ডিরেকশন তারকার মৃত্যুর সময় আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেওয়ার জন্য ‘হিস্টোপ্যাথোলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং টক্সিকোলজিক্যাল’ রিপোর্টসহ অতিরিক্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারা প্রাথমিকভাবে মাদকদ্রব্য এবং অ্যালকোহলযুক্ত
পানীয়ের উপস্থিতিও উল্লেখ করেছে তদন্তে। ৯১১-তে ফোন করে সেই হোটোলের ম্যানেজার বেশ বিরক্তি নিয়েই জানিয়েছিল প্রয়াত তারকা ঘরের ভিতরে অস্বাভাবিক আচরণ করছে। ঘরের মধ্যে জিনিস ভাঙচুর করছে।